Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৫

রাজ্যজুড়ে এসআইআর হেল্প ডেক্স তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যজুড়ে এসআইআর হেল্প ডেক্স তৃণমূলের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে সামনে রেখে এবার সংগঠনকে মাঠে নামার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে তৃণমূলের এসআইআর ক্যাম্প, যা চলবে ধাপে ধাপে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৈঠকে অভিষেক স্পষ্ট নির্দেশ দেন, বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাজের সময় এক মিনিটের জন্যও তাঁদের একা ফেলা যাবে না। বুথ লেভেল এজেন্টরা (বিএলএ) যেন ছায়ার মতো বিএলওদের সঙ্গে থাকেন, সেই নির্দেশ দেন তিনি। উদ্দেশ্য— এনুমারেশন ফর্ম পূরণের সময় যাতে কোনও অনৈতিক কাজ না হয় এবং কোনও ভোটারের নাম বাদ না যায়, তা নিশ্চিত করা।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক রাজ্যজুড়ে মোট ৬,২০০টি ক্যাম্প চালানোর নির্দেশ দিয়েছেন। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি ক্যাম্পে চালু থাকবে বিশেষ হেল্পডেস্ক, যেখানে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।
অভিষেক বলেন, “আগামী ছ’মাস আমাদের অ্যাসিড টেস্ট। প্রত্যেক ভোটারের নাম ভোটার তালিকায় তুলতে হবে, কেউ যেন বাদ না পড়ে।” দলীয় নেতা-কর্মীদের তিনি আহ্বান জানান, এসআইআর প্রক্রিয়ায় সর্বশক্তি নিয়োগ করে মানুষকে সহায়তা করার জন্য। এই নির্দেশের মধ্য দিয়ে স্পষ্ট, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই জোরদার করছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, দলের সাংসদ এবং বিধায়করা ওয়ার রুম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২৯৪টি বিধানসভার প্রতিটি ওয়ার রুমে ১৫ জন করে থাকবেন।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!