Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৯, ২০২৫

বাল্যবিবাহ রোধে সচেতনতার পাঠ দিতে পথে স্কুল পড়ুয়ারা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাল্যবিবাহ রোধে সচেতনতার পাঠ দিতে পথে স্কুল পড়ুয়ারা

বাল্যবিবাহ রোধে বাড়ি বাড়ি সচেতনতার পাঠ দিতে বাদুড়িয়া এলএমএস গার্লসের পড়ুয়া ও শিক্ষিকারা। রাজ্য সরকারের উদ্যোগে নতুন বছরের শুরুর সপ্তাহে সারা রাজ্য জুড়ে পালিত হল ‘‌স্টুডেন্টস উইক’‌। ২ জানুয়ারি রাজ্যে জুড়ে হয়েছে ‘‌বই দিবস’‌। ওই দিন স্কুল পড়ুয়াদের দেওয়া হয়েছে পাঠ্য পুস্তক। সঙ্গে বাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা। এবার ‘‌স্টুডেন্টস উইক’‌ কর্মসূচি সামনে রেখে বাদুড়িয়া এমএমএস গার্লসের ছাত্রীরা বাদুড়িয়ার আরশুলা গ্রামে গিয়ে বাড়ি বাড়ি বোঝালেন বাল্যবিবাহের কু প্রভাব এবং উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা। স্কুলের মেয়েরাই সাধারণ মানুষকে বোঝালেন, আমরা মেয়েরা চাইলে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। এবং সেই সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রয়েছে , রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প যা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। রয়েছে মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতন প্রকল্প। তাহলে সরকারি প্রকল্পে এত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন শিক্ষা থেকে বঞ্চিত হব ?‌

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী দত্ত বণিক জানান, স্টুডেন্টস উইক উপলক্ষে আমরা বিদ্যালয়ের তরফে অনেক কর্মসূচির আয়োজন করেছিলাম। মেয়েরা অত্যন্ত উৎসাহের সাথে তা বাস্তবে রূপদান করেছে । মূলত নজর করেছে যে দুটি কর্মসূচিতে । বাল্যবিবাহ প্রতিরোধ ও বিদ্যালয়ের মধ্যে ফুড ফেস্টিভ্যাল পালন , আমাদের প্রতিবেশী তিনটে স্কুল বাদুড়িয়া কাদম্বিনী দেবী বালিকা বিদ্যালয়, যদুরাটি রবীন্দ্র বালিকা বিদ্যালয় ও আড়বেলিয়া বালিকা বিদ্যালয় এর মেয়েরা অংশগ্রহণ করেছে ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মানবী ভট্টাচার্য বলেন, আমাদের বিদ্যালয় ব্লক প্রশাসন থেকে বিভিন্ন ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছে। আমরা বাল্যবিবাহের মতন ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে প্রচারে দারুন সাড়া পেয়েছি। এমন একটি কর্মসূচি পড়ুয়াদের জন্য চালু করায় আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!