- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ২৯, ২০২৪
মহাকাশে নিরাপদেই সুনীতারা। এখনই স্টারলাইনার ক্যাপসুল ফিরছে না পৃথিবীতে, জানাল নাসা
মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লেও এখনই পৃথিবীতে ফেরত আসছেন না দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি বাচ উইলমোর। একেবারে পরীক্ষা–নিরীক্ষা শেষ করেই তাঁরা পৃথিবীতে ফেরত আসবেন বলে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মহাকাশ সংস্থা বলেছে যে, স্টারলাইনার কমান্ডার ব্যারি বাচ উইলমোর এবং তাঁর সহপাইলট সুনীতা উইলিয়ামস মহাকাশে অসহায় নন।
৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বাচ উইলমোর। তাঁদের মহাকাশযানে একাধিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। বোয়িং স্টারলাইনারের পরিষেবা সমস্যায় পড়েছে, যেটিতে হিলিয়াম লাইন, থ্রাস্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের আগে পুড়ে যায়।
এরপর দুজনকেই নাসার পক্ষ থেকে জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো সুনীতা ও ব্যারি বাচ নিজেদের স্টারলাইনার ক্যাপসুলে আশ্রয় নেন। মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে। এরপরই সুনীতাদের মহাকাশ স্টেশনে কাজকর্মে যোগ দিতে বলা হয়। তবে স্টারলাইনার ক্যাপসুলের পৃথিবীতে ফেরত আসা অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে। নাসার পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।
নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ সাংবাদিকদের বলেন, ‘অবতরনের জন্য আমাদের কোনও নির্দিষ্ট তারিখ নেই। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবতরণের নির্দিষ্ট তারিখ টার্গেট করছি না। পরীক্ষাটি সম্পূর্ণ করে, ত্রুটিপূর্ণ কাজ শেষ করে আনডক থেকে অবতরণ পর্যন্ত বাকি পরিকল্পনা করব। বাচ এবং সানি মহাকাশে আটকা পড়েননি। আমাদের পরিকল্পনা হল স্টারলাইনারে তাদের ফিরিয়ে দেওয়া এবং সঠিক সময়ে তাদের দেশে ফিরিয়ে আনা। চূড়ান্ত প্রত্যাবর্তনের প্রস্তুতিত্ সেখানে পৌঁছানোর জন্য আমাদের আরও কিছুটা কাজ করতে হবে। তবে তারা মহাকাশ স্টেশনে নিরাপদে রয়েছেন এবং তাদের মহাকাশযানটি ভালভাবে কাজ করছে এবং তারা মহাকাশ স্টেশনে তাদের সময় উপভোগ করছে।’
❤ Support Us






