Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

‘আজ বিলকিসের সঙ্গে হয়েছে, কাল হয়তো…’ বিলকিস বানু মামলায় কেন্দ্র ও গুজরাট সরকারের কড়া সমালোচনায় শীর্ষ আদালত । কিসের ভিত্তিতে ধর্ষকদের মুক্তি, নথি তলব কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘আজ বিলকিসের সঙ্গে হয়েছে, কাল হয়তো…’ বিলকিস বানু মামলায় কেন্দ্র ও গুজরাট সরকারের কড়া সমালোচনায় শীর্ষ আদালত । কিসের ভিত্তিতে ধর্ষকদের মুক্তি, নথি তলব কোর্টের

কিসের ভিত্তিতে ধর্ষকদের আগাম মুক্তি ? কেন্দ্র ও গুজরাট সরকারের তীব্র সমালোচনা করে জানতে চাইল শীর্ষ আদালত । কোন সরকারি ফাইলের ভিত্তিতে জেল থেকে রেহাই দেওয়া হয়েছে বিলকিস বানুর ধর্ষকদের, তা দেখানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগরত্নের ডিভিশন বেঞ্চ ।

সুপ্রিম কোর্টের অভিমত, আপেলকে কি কমলালেবুর সঙ্গে তুলনা করা যায়? তেমনভাবেই একটি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে তুলনা করা যায় না বিলকিস বানুর ক্ষেত্রে যা ঘটেছে । যেসময় বিলকিস বানু গণধর্ষণের শিকার হয়েছেন, তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন । অপরাধের ঘটনাগুলি সাধারণত ঘটে সমাজের বিরুদ্ধে কিংবা কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে । আর বিলকিস বানু যে সাম্প্রদায়িক হিংসার জেরেই আক্রান্ত হয়েছিলেন, সেকথা বলার অপেক্ষা রাখে না ।

প্রসঙ্গত, মেয়াদ ফুরবার আগেই ২০২২ সালের ১৫ আগস্ট বিলকিস বানু মামলায় আগাম মু্ক্তি দেওয়া হয় দোষীদের । এরপর বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও দোষীদের অংশগ্রহণ এবং সম্বর্ধনা জ্ঞাপনকে ঘিরে তীব্র সমালোচনার মুখে পরে কেন্দ্র ও রাজ্য সরকার ।

গত বছরের নভেম্বরে বিলকিস বানু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পূর্ণ সাজার মেয়াদ কাটানোর আগেই তাঁর ধর্ষকদের জেল থেকে ছেড়ে দেওয়ার ঘটনার বিহিত চাইতে। সেইসময়ে বিলকিস বানু মন্তব্য করেন, এই ঘটনা সমাজের বিবেককে নাড়া দিয়েছে। প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময়ে বিলকিস বানু গণধর্ষিত হওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সাতজন সদস্য খুন হয় । এদের মধ্যে ছিল বিলকিস বানু তিন বছরের শিশুকন্যাও ।

সেই মামলা প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, বিলকিস বানুর সঙ্গে যা ঘটেছে, আগামীদিনে তা যে কোনও মানুষের সঙ্গেই ঘটতে পারে । যদি কেন্দ্র কিংবা গুজরাট সরকার বিলকিস বানুর ধর্ষকদের কেন জেল থেকে ছাড়া হল এব্যাপারে যথার্থ কারণ না দেখায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে । প্রসঙ্গত, গতমাসে সুপ্রিম কোর্ট বিলকিস বানুর গণধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের খুন হওয়ার ঘটনাকে ভয়ঙ্কর ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে ।
কেন্দ্র এবং গুজরাট সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশকে মান্যতা দেবে কিনা তা নিয়ে যদিও সংশয় রয়েছে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ও গুজরাট সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে । এর জেরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বন্দ্ব বাঁধতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!