Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৬

বাবরের নামে উপাসনা গৃহ, নির্মাণ নিষেধাজ্ঞা খারিজ দেশের শীর্ষ আদালতে

আরম্ভ ওয়েব ডেস্ক
বাবরের নামে উপাসনা গৃহ,  নির্মাণ নিষেধাজ্ঞা খারিজ দেশের শীর্ষ আদালতে

সুপ্রিম কোর্ট শুক্রবার বাবর বা “বাবরি মসজিদ”-এর নামে দেশজুড়ে কোনো মসজিদ নির্মাণ বা নামকরণে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আবেদন শুনতে অনিচ্ছা প্রকাশ করে।

শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন যে, বাবর একজন “আক্রমণকারী” ছিলেন, তাই তাঁর নামে কোনো মসজিদ নির্মাণ বা নামকরণ করা উচিত নয়। আরও বলা হয়, বাবর নাকি হিন্দুদের ‘দাস’ বলে উল্লেখ করেছিলেন এবং এ ধরনের কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আবেদনে দেশের কোথাও বাবর বা ‘বাবরি মসজিদ’-এর নামে কোনো মসজিদ নির্মাণ বা নামকরণের অনুমতি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল। তবে আদালত বিষয়টি গ্রহণে অনীহা প্রকাশ করলে আবেদনকারী মামলা প্রত্যাহার করে নেন। ফলে মামলাটি প্রত্যাহার হিসেবে খারিজ হয়ে যায়।

সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য হুমায়ুন কবীর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে বিতর্ক সৃষ্টি করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়। সেই রায়ে আদালত ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসকে আইনের শাসনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয়। পাশাপাশি, বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য অযোধ্যাতেই একটি গুরুত্বপূর্ণ স্থানে ৫ একর বিকল্প জমি বরাদ্দ করার নির্দেশ দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!