- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
ইউটিউবার এলাহাবাদিয়াকে সুপ্রিম কোর্টের তিরস্কার, শো বন্ধের নির্দেশ
আপত্তিকর মন্তব্যের জেরে প্রবল জনরোষের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। গ্রেফতারি ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টেও তীব্র তিরস্কারের মুখে পড়তে হল জনপ্রিয় ইউটিউব তারকাকে। করতে পারবেন না শো।তবে আপাতত এ বিষয়ে তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা নেওয়া হবে না বলে জানিয়েছে আদালত।
বিগত কয়েকদিন ধরে কঠিন সমালোচনায় বিদ্ধ হবার পর, অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ‘বিয়ার বাইসেপ’ খ্যাত রণবীর এলাহাবাদিয়া। সম্প্রতি টেলিভিশনে স্ট্যান্ড আপ কমিডি শো ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ -এ আপত্তিকর মন্তব্য করে বসেন রণবীর। বাবা- মায়ের যৌনতা নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেন তিনি। এই প্রশ্ন নিয়ে অন্যান্য উপস্থাপকরা রীতিমতো হাসাহাসি করেন। তার পরেই চরম বিতর্কর মুখোমুখি হন রণবীর। যার জেরে প্রবল জনরোষের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার তারকাকে। রণবীর, সময় রাইনা ও অপূর্ব মাখিজার বিরুদ্ধে অনেকগুলি এফআইআর দায়ের হয়। এমনকি হত্যার হুমকি পর্যন্ত পান এলাহাবাদিয়া, ক্ষমাপ্রার্থনা করে ভিডিও পোস্ট করেও মেলেনি মুক্তি। অসম, মহারাষ্ট্র সহ আরো দু-তিনটি রাজ্যে তাঁর নামে এফআইআর দায়ের হয়েছে। গুয়াহাটি পুলিশের গ্রেফতারের বিরুদ্ধে আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানিতে বিচারপতি জানিয়েছেন, আপাতত এ বিষয়ে তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা নেওয়া হবে না এমনকি নতুন করে এফআইআরও করা যাবে না। স্বস্তি মিলল বটে, কিন্তু পাশাপাশি জুটল সুপ্রিম কোর্টেও তীব্র তিরস্কার। নতুন শো করবার বিষয়েও আইনি বাধার সম্মুখীন হলেন। কোর্টকে না জানিয়ে ছাড়তে পারবেন না তিনি।
মঙ্গলবার এই মামলায় বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর ডিভিশন বেঞ্চ সেই আবেদনের শুনানি ছিল। বিচারপতিদের পর্যবেক্ষণ, আদালত এই ধরনের বিনোদন জগতের মানুষকে কেন প্রাধান্য দেবে ? এরপর বিচারপতি এন কোটিশ্বর সিং তীব্র ভর্ৎসনা করে বলেন, কোনও মানুষ নিজেকে মনে করছেন সে মানুষের কাছে খুব জনপ্রিয়। কারণ সাধারণ মানুষ তার কথা শুনছে বলে? এরপর বিচারপতি রণবীরকে প্রশ্ন করেন, আপনি বলুন পৃথিবীর কোন মানুষ আছেন, যিনি এই ধরনের শব্দ পছন্দ করবেন ? তাঁর করা মন্তব্যের জন্য কঠোরভাবে তিরস্কার করে বলেন, ‘আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, তাতে অভিভাবকরা লজ্জা পাবেন। বোন ও মেয়েরা লজ্জা পাবে। গোটা সমাজ লজ্জা পাবে। এতে আসলে আপনার বিকৃত মনের পরিচয় পাওয়া যায়। আমাদের একটি বিচার ব্যবস্থা আছে, যা আইনের শাসন দ্বারা আবদ্ধ। যদি আপনাকে ক্রু হত্যার হুমকি দেয়, তাহলে আইন অবশ্যই সেই বিষয়টি বিবেচনা করে দেখবে। কিন্তু ওই মন্তব্যের জন্য আইনও সম্মতি প্রদান করতে পারে না’ বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার লাইসেন্স পাওয়া যায় না বলে মন্তব্য করেন বিচারপতি।
❤ Support Us








