- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৩
শীর্ষ আদালতে মণিপুর মামলার শুনানি। পরিস্থিতি মোকাবিলায় শান্তিপূর্ণ আলাপ-আলোচনার আর্জি কেন্দ্রের
বাড়ি ফিরতে ভিনরাজ্যের বাসিন্দাদের বিমানবন্দরে বাড়ছে ভিড়, টিকিটের দাম উর্ধ্বমুখী
চেনা ছন্দে ফিরছে মণিপুর। কয়েকটি জেলার পরিস্থিতি অবশ্য এখনো বেশ থথথমে। এমতাবস্থায় সোমবার মণিপুর জাতিগত সংঘর্ষ মামলায় দুপক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে শুনানি । তিনিটি পিটিশন মামলার আবেদন শোনা হবে। যা মধ্যে একটি বিজেপি প্রার্থীর করা। যেখানে মেইটি সমম্প্রদায়ের তফশিলি মর্যাদা সংক্রান্ত হাই কোর্টের রায়ের বিরোধিতা করা হয়েছে। এছাড়া রয়েছে একটি জনস্বার্থ মামলা, যেখানে বিশেষ তদন্তকারী দল গড়ে তদন্ত করা হবে কিনা তা নিয়ে।
হিংসায় এখনও পর্যন্ত ২৩ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন, সরকারি হিসেবে মারা গেছেন ৫৪ জন। বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি ।
বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি ত্রাণ শিবিরে। পড়শি রাজ্যের আশ্রয় শিবিরে ক্রমশ বাড়ছে ভিড়।সড়ক পথ বিপর্যস্ত, নেই জ্বালানির যোগান। তাই পড়াশুনা বা কর্মসূত্রে যাঁরা ওখানে ছিলেন, তারাও নিজেদের বাড়ি ফিরতে ভিড় জমিয়েছেন ইম্ফল বিমানবন্দরে। রাজ্য সরকারের সহযোগিতায় এখনও পর্যন্ত ১০,৫৩১ জনকে নিজ রাজ্যে ফিরিয়ে দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। অসহায় যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়ে খাদ্য ও অন্যান্য পানীয়ের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে, এনপিএফ, সিপিআইএম,আম আদমি পার্টি ও শিব সেনা। আর্ত মানুষদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার হেল্পলাইন চালু করেছে। টুইটা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অশান্ত মণিপুর থেকে যারা বাংলায় ফিরতে চান, তাঁরা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করলে যাবতীয় সহায়তা। মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপকে প্রশংসা জানিয়েছেন নেট নাগরিকরা।
ইতিমধ্যে, কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি বিবাদে লিপ্ত দুই পক্ষ অর্থা কুকি -নাগা-এবং মেইটেইদের মুখোমুখি আলোচনায় বসার আর্জি জানিয়েছেন। মধ্যস্থতা করবে রাজ্য সরকার।। তিনি বলেছেন, শান্তিপূর্ণ ভাবে আলাপ-আলোচনার মধ্যে দিয়ে চলতি সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে তিনি দিল্লির উইঘু সীমান্তের কৃষক আন্দলনের উল্লেখ করেছেন। তার দাবি, সরকার অনমনীয় নয়। বিক্ষোভকারীদের দাবির প্রতি তাঁরা সহানুভূতিসগীল। হিংসার পথে গিয়ে সমস্ত সমাধান সম্ভব হয় না। পরিস্থিতি নিওয়ন্ত্রণে আনতে নতুন মুখ্যসচিব নিয়োগ করেছে ক্যাবিনেট। যার নাম ভিনীত যোশি। ১৯৯২ ব্যাচের আইএ এস আধিকারিক দীর্ঘ দিন উচ্চ শিক্ষা দফতর সামলেছেন। এখন হিংসা বিধ্বস্ত মণিপুরের দায়িত্ব সামলাবেন তিনি।
❤ Support Us






