- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
শেষ ৩০ ফুটের গহ্বর ভর্তি জলকাদায়, । তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিকের জীবিত উদ্বারের আশা ক্রমশ কমছে। মরিয়া চেষ্টা সেনা ও বিপর্যয় বাহিনীর
তেলেঙ্গানার শ্রীসাইলামে সুড়ঙ্গ ধ্বসে এখনো আটক নির্মাণকর্মীরা । উদ্ধারকার্যে একযোগে কাজ শুরু করেছেন ভারতীয় সেনা এবং বিপর্যয় বাহিনীর কর্মীরা । ট্যানেলের গভীরে ভেঙে পড়া ছাদের ধ্বংসাবশেষ এবং জমা জল আটক শ্রমিকদের উদ্বারের ক্ষেত্রে বড়ো বাঁধা তৈরি করেছে । ১৪ কিলোমিটার গভীরে আটক শ্রমিকদের বাঁচাতে, সুড়ঙ্গ গহ্বরের জমা জল সরাতে কাঝ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী ।
শনিবার তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীসাইলামে আচমকায় হুড়মুরিয়ে ধসে পড়েছে নির্মাণাধীন ট্যানেল । সে সময় ভিতরে কাজ করছিলেন শ্রমিকেরা । দুর্ঘটনার পর, উদ্ধারকর্মীদের প্রাথমিক অনুমান ছিল সুড়ঙ্গে আটক রয়েছেন ৬ জন নির্মাণকর্মী । উদ্ধারকাজ শুরু করেছে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। পরিস্থিতি মূল্যায়নের জন্য সেচ প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থার দুটি উদ্ধারকারী দল টানেলে প্রবেশ করে । রবিবার জানা যায় আটক শ্রমিকদের সংখ্যা আরও বেশি । গভীর সুড়ঙ্গে আটকে রয়েছেন আটজন । তাঁদের উদ্বারে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছেন । এবিষয়ে নাগারকুর্নুল জেলাশাসক ব্যেদাভত সন্তোষ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে জমে থাকা জল সরানোর কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ এবং সেচকর্মীরা । আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্বারকর্মীরা কাজ শুরু করলেও, সুড়ঙ্গের শেষ ৪০ মিটারের ধ্বংসস্তূপ এবং জমাজল আটক শ্রমিকদের উদ্বারের ক্ষেত্রে বড়ো বাধা । আটক ৮ নির্মাণকর্মীকে যাতে দ্রুত বাইরে নিয়ে আসা যায়, সেই তৎপরতা নিয়েই কাজ করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা । আটক শ্রমিকদের উদ্ধারে বিকল্প পথের অনুসন্ধানও শুরু হয়েছে । উদ্ধার অভিযান যাতে দ্রুত সম্পন্ন হয়, সেবিষয়ে পরিস্থিতির প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ কেন্দ্রীয় মন্ত্রীরা । আটক শ্রমিকদের উদ্বার করেই যাতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেজন্য সেখানে মোতায়েন করা হয়েছে একটি চিকিৎসকের টিমকেও ।
#WATCH | Nagarkurnool, Telangana | On rescue operations for Srisailam Left Bank Canal collapse, District Collector Badhavath Santhosh says, “Dewatering is being done… Indian Army, along with NDRF and SDRF are going inside with additional equipment… Our major focus will be on… pic.twitter.com/qDsuzCEolL
— ANI (@ANI) February 24, 2025
যদিও সময় যত এগোচ্ছে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের জীবন্ত উদ্ধারের সম্ভাবনা ক্রমশই কমছে, গহ্বরের শেষ ৩০ ফুটে যে পরিমাণ কাদা এবং জল জমে রয়েছে, তাতে সেখানে অক্সিজেন চলাচল প্রায় নেই বললেই চলে । যদিও শেষ মুহুর্ত পর্যন্ত হাল ছাড়তে নারাজ সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী । সুড়ঙ্গে আটক শ্রমিকদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মনোদ কুমার এবং শ্রীনিবাস, জম্মু-কাশ্মীরের বাসিন্দা সানি সিং, পাঞ্জাবের গুরপ্রীত সিং, ঝাড়খন্ডের সন্দীপ সাহু, সন্তোষ সাহু এবং জেগতা এস ।
❤ Support Us








