- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২২, ২০২৫
স্যালাইন নিয়ে তদন্ত না করে ফাঁসানো সিআইডি, আদালতের দারস্থ মেদিনীপুরের বরখাস্ত চিকিৎসক
পশ্চিম মেদিনীপুরে প্রসূতি ও শিশু মৃত্যুর ঘটনায়, চিকিৎসা গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই ১২ চিকিৎসককে বরখাস্ত করেছিল স্বাস্থ্য দফতর । পরে আরও একজনের নাম সেই তালিকায় নথিভূক্ত হয় । পরে সিআইডি, স্থানীয় থানায় এইআইআরও নথিভূক্ত করে । এবার রাজ্যের সাসপেনশন নোটিশের বিরুদ্ধে আদালতের দারস্থ হলেন এক চিকি’সক । কলকাতা হাইকোর্টে, ওই হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন, সিআইডি সেখানে কর্মরত চিকিৎসকদের দোষী সব্যস্ত করে, তাঁদের বলির পাঁঠা করার চেষ্টা করছে । রাজ্যের তদন্তকারী সংস্থার ভূমিকাকে চ্যালেঞ্জ করে, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি ।
শাস্তি যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, তার আবেদন জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বরখাস্ত হওয়া সাতজন চিকিৎসক ৷
আদালতে তাঁর অভিযোগ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নিয়ে তদন্ত না করে, একরতফা ভাবে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে ইচ্ছাকৃতভাবে চিকিৎসকদের ফাঁসানো হচ্ছে । আগামী সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হতে পারে ।
গত ১৬ জানুয়ারি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহারে, রাজ্যে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । দফতরের তরফে রাজ্যের মুখ্যসচিবকে এই রিপোর্ট দিতে হবে । একইসঙ্গে কেন্দ্র এব্যাপারে কী পদক্ষেপ করেছে, সে বিষয়েও জানাতে নির্দেশ দিয়েছে আদালত ৷ স্যালাইন ব্যবহারের ফলে মৃত ও অসুস্থদের ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী ৩০ জানুয়ারি ফের ওই মামলার শুনানি হবে ।
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ব্যবহারে পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাঁদের মধ্যে একজনের সেখানেই মৃত্যু হয় । বাকিদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । পরে এক সজ্যজাতরও মৃত্যু হয় হাসপাতালে । ঘটনার তদন্তে ১৩ সদস্যের একটি মেডিক্যাল টিমকে সেখানে পাঠায় স্বাস্থ্য দফতর । পরে গোটা ঘটনার তদন্ত করে সিআইডি । ওই দুই রিপোর্টের ভিত্তিতেই সামনে আসে চিকিৎসা গাফিলতির বিষয়টি । বরখাস্ত করা হয় ১৩ চিকিৎসককে । পাশাপাশি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন সহ ওয়েস্টবেঙ্গল ফার্মাসিটিক্যালের অনেকগুলো ওষুধ প্রত্যাহার করে নেওয়া হয় সমস্ত হাসপাতাল থেকে । এবিষয়ে নবান্ন থেকে, মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, পুনরায় মান পরীক্ষা করে তবেই ওই সংস্থার ওষুধ ব্যবহারে অনুমতি দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর ।
❤ Support Us






