- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৩
ললিত কান্ডে মমতাকে নিশানা শুভেন্দু, অমিতের । প্রতাপ ভূমিকায় নীরব কেন বিজেপি, পাল্টা প্রশ্ন ইন্ডিয়া জোটের
দিল্লির সংসদে স্মোক বম্ব হামলায় ললিত ঝা পুলিশের হেফাজতে। ললিতের পরিবার, ললিতের দাদা শম্ভু ঝা বুঝতেই পারছে না ললিত কি ভাবে সংসদে হামলার ঘটনায় জড়িয়ে যেতে পারে। ললিত সায়েন্স গ্র্যাজুয়েট, টিউশন পড়াতেন। কার মদতে, কাদের ইন্ধনে ললিত এই কাজনকরল সেটা ভেবেই কোনও কিনারা পাচ্ছেন না ললিত ঝার দাদা শম্ভু ঝা। শম্ভু ঝা কলকাতার বড়বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করেন।
এদিকে সংসদে স্মোক বম্বকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর এক্স হ্যান্ডেলে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে পচিমবঙ্গে একটি ইকোসিস্টেম তৈরি করেছেন যা শহুরে নকশালদের লালন-পালন করে, টুকরে টুকরে গ্যাংকে উৎসাহিত করে, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের নিরাপদ পথ প্রদান করে এবং পরিচয়পত্র তৈরিতে সাহায্য করে তাদের থাকার সুবিধা করে দেয়। দুর্ভাগ্যবশত এই রাজ্যটি জাতীয়তা বিরোধী কার্যকলাপের কেন্দ্র এবং জাতীয় স্বার্থবিরোধীদের আশ্রয়স্থল ও প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।”
Mamata Banerjee has successfully created an ecosystem in WB which nurtures Urban Naxals, encourages Tukde Tukde Gang, provides safe passage to illegal immigrants & intruders and facilitate their stay by helping create documentation. Unfortunately the State has become a Hub of… https://t.co/nvSgSG1p7F
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 15, 2023
একই ভাবে বিজেপির আইটি সেলের সবময় কর্তা অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রবীণ নেতা তাপস রায়ের সঙ্গে ললিত ঝা-এর সম্পর্ক নিয়ে চুপ থাকতে পারেন না। এটা কোন আশ্চর্যের বিষয় নয় যে টিএমসি সাংসদরা, যাঁরা সংসদের নিরাপত্তা লঙ্ঘন করেছে তাঁদের সাথে তাঁদের দলের যোগসাজশের কথা প্রকাশ হওয়ায় ভয়ে, হট্টগোল সৃষ্টি করছে। আসলে এটি তৃণমূলের একটি নতুন নিম্ন মানের রাজনীতির পরিচায়ক।”
তবে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে তৃণমূল সাংসদ সৌগত রায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সবাই সংসদের ভেতরে, বাইরে এবং বাংলায় তীব্রভাবে দাবি করছেন, কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিংকে কোনও প্রশ্ন করা হবে না, সংসদ থেকে বহিস্কার ও গ্রেফতার করা হবে না? কেন না তিনিই ওই দুই যুবককে সংসদের দর্শকাসনে প্রবেশ করার পাস দিয়েছিলেন, সেটা সংসদের ঘটনার দিনের ভিজিটর্স বুকে লিপিবদ্ধ আছে। অথচ এই ঘটনার জেরে অমিত শাহ একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন, “সংসদে হামলার ঘটনায় গাফিলতি রয়েছে। তবে বিরোধীরা এই বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন।”
অমিত শাহর বক্তব্য অনুসারে সংসদে হামলা নিয়ে বিরোধীরা যদি নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিবৃতি চাওয়া রাজনীতি হয় তাহলে শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর এক্স হ্যান্ডেলের পোস্ট কি? বিরোধীদের প্রশ্ন একটাই, কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিংকে এই ঘটনায় তদন্তের অংশ করা হচ্ছে না?
এদিকে রাজ্যের মন্ত্রী ও তৃণমূলল নেতা তাপস রায়ের সঙ্গে ললিত ঝা-র একটি পুরনো ছবি অমিত মালব্যর পোস্ট করা প্রসঙ্গে খোদ তাপস রায় বলেছেন, ২০২০ সালের একটা পুরনো ছবি পোস্ট করে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে হাল্কা করে দেওয়া হচ্ছে। উচিত, এসব না করে ঘটনার সঠিক ভাবে তদন্ত করা এবং দোষীদের উপযুক্ত সাজা দেওয়া।”
❤ Support Us






