- এই মুহূর্তে দে । শ
- মে ২, ২০২৩
বাংলাকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা, অভিযোগ শুভেন্দুর।কর্মী খুনের প্রতিবাদে সিবিআই তদন্তের দাবি।বুধবার ময়না ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি
ময়নার বাকচা এলাকায় বিজেপির বুথ সভাপতির খুনের ঘটনায় আগামীকাল ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে এই বন্ধের কথা ঘোষণা করে বলেছেন, হলদিয়া থেকে দিঘার বিভিন্ন জায়গায় কম করে ১০০টি জায়গায় অবরোধ করা হবে বুধবার।
ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত ময়নার বাকচায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের। শুভেন্দু মঙ্গলবার বলেন, “পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দিয়েছেন রাজ্যের দলনেতা।
মঙ্গলবার এই ঘটনার পর শুভেন্দু বলেন, “পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ। সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল। ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।” ‘
এদিন শুভেন্দু অধিকারী দাবি জানিয়ে বলেন, “মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। রাজ্য সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা চলবে না। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।” পাশাপাশি আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ঘোষণা করেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, ” মৃতের পরিবারের দায়িত্ব নিচ্ছে বিজেপি। আইনি লড়াইয়ের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি চলবে। আগামী ৪ মে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হবে।”
অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি বিধায়কের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। তবে সংগ্রাম দলুই এই অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ময়নার বাকচা এলাকা দীর্ঘদিন ধরে অশান্ত রয়েছে। তাই সেখানে পুলিশ ক্যাম্প রয়েছে। পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এই খুনের ঘটল? অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিধায়ক অশোক দিন্দা দাবি তোলেন, অভিযুক্তদের শাস্তি দিতে হবে।
এদিকে ময়নায় এই খুনের ঘটনায় মৃতের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মঙ্গলবার। তাদের দাবি মৃতদেহ ময়না তদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে, রাজ্যের হাসপাতালে নয়। এই মামলার আগামীকাল কলকাতা হাইকোর্টে শুনানি হবে।
❤ Support Us






