Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১, ২০২৬

“আইন হাতে তুলে নেবেন না, পুলিশকে তাদের কাজ করতে দিন”, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আরম্ভ ওয়েব ডেস্ক
“আইন হাতে তুলে নেবেন না, পুলিশকে তাদের কাজ করতে দিন”, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নির্বাচনে পরাজয়ের পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল নেতা, প্রশাসনিক পদাধিকারীদের প্রতি মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। এই সব নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানুষ তাদের ওপর চড়াও হচ্ছে। সোনারপুরে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরও জনরোষের বহিঃপ্রকাশ হয়। ওই সফরে তিনি নিহত এক যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে জনরোষের মুখে পড়েন। অভিযোগ, তাঁর দিকে ডিম ও ইট ছোড়া হয় এবং তাঁর পোশাকও ক্ষতিগ্রস্ত হয়।

তৃণমূলের দাবি করে, বিজেপির প্ররোচনায় সংঘটিত হচ্ছে এই হামলা, অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, তাদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। স্থানীয়দের একাংশ আবার দাবি করেছেন, এলাকায় দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঘটনা ঘটেছে।

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। কিন্তু আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাদের কাজ করতে দিন।”

এর পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করে তিনি আরও বলেন, একটি “উঠে যাওয়া দল” বাংলার রাজনীতিতে এখন প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও মন্তব্য করেন। তৃণমূল এই ঘটনাকে তাদের ওপর সরকারের স্বৈরাচার বলে গুরুত্ব পেতে চাইছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। বলেন, “তৃণমূল দলটি এখন অপ্রাসঙ্গিক, চোরের দল।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর পরিস্থিতি কোন দিকে যায় দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!