Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২০, ২০২৬

সীমান্ত সুরক্ষায় বিএসএফ-এর হাতে ২৭ কিমি জমি হস্তান্তর। অনুপ্রবেশকারী চিহ্নিত করে গ্রেফতার, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সীমান্ত সুরক্ষায় বিএসএফ-এর হাতে ২৭ কিমি জমি হস্তান্তর। অনুপ্রবেশকারী চিহ্নিত করে গ্রেফতার, নির্দেশ মুখ্যমন্ত্রীর

১১ দিনের নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার পচিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করল।
নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ডিজি বিএসএফ-এর মধ্যে এই গুরুত্বপূর্ণ জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষার প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমাদের নারী নিরাপত্তা, অসামাজিক কাজকর্ম, দুস্কৃতীদের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। এই অপরাধে যে অপরাধীদের ধরা হয়েছে তারা বেশিরভাগ বাংলাদেশি। সারা দেশে বাংলাদেশের সঙ্গে ৪০০০ কিলোমিটার ও রাজ্যের সঙ্গে বাংলাদেশের ২২০০ কিলোমিটার সীমান্ত আছে। তার মধ্যে রাজ্যের বাংলাদেশ সীমান্তে ১৬০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। এর মধ্যে ৬০০ কিলোমিটার এ রকম জায়গা ছিল যাতে বিগত রাজ্য সরকার চাইলে জমি দিতে পারত কিন্তু দেয়নি তোষণের কারণে। নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমির জন্য বৈঠক করে অনুরোধ করলেও সেই জমি তৎকালীন মুখ্যমন্ত্রী দেননি। আজ ২৭ কিলোমিটার জমি প্রক্রিয়া সম্পন্ন হল।  প্রাথমিকভাবে এই ২৭ কিলোমিটার জমি নেওয়ার জন্য বিএসএফ রাজ্য সরকারকে অর্থ প্রদান করল। আমি মুখ্যমন্ত্রী হিসাবে এই ঘটনার সাক্ষী থাকলাম। সীমান্তে বিএসএফ ও রাজ্য প্রশাসনের সমন্বয় বৈঠক হওয়ার কথা থাকলেও বিগত সরকার এই বৈঠক করেনি। আমাদের সরকার ৯ মে শপথ নিয়ে ১৪, ১৮ ও ১৯ মে তারিখে একাধিক সীমান্তবর্তী জেলায় এই সমন্বয় বৈঠক করেছে। এখন থেকে এই সমন্বয় বৈঠক হবে। বিএসএফ ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে।”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “গত ১৪ মে ২০২৫ রাজ্যে অনুপ্রবেশকারীদের বিএসএফ এর হাতে হস্তান্তর করার আইন ঘোষণা করা হলেও তৎকালীন  রাজ্য সরকার তা কার্যকর করেনি। বর্তমান সরকার এই আইন কার্যকর করল ২০ মে,২০২৬ থেকে। এর ফলে সিএএ-র আওতায় যারা পড়ছে না তাদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে পুলিশ গ্রেফতার করে বিএসএফ-এর কাছে হস্তান্তর করবে। বিএসএফ তাদের ডিপোর্ট করবে। এই আইন আজ থেকে চালু হয়ে গেল।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিএসএফ এর ডিজি পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!