Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৭, ২০২২

মেয়েদের স্নাতকস্তরের পরীক্ষায় বসার অনুমতি দিল তালিবানরা

আরম্ভ ওয়েব ডেস্ক
মেয়েদের স্নাতকস্তরের পরীক্ষায় বসার অনুমতি দিল তালিবানরা

আফগানিস্তানে ক্ষমতায় আসার পর আপগান মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল তালিবান সরকার। মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। দেড় বছর যেতে না যেতেই ভোল বদল। নিজেদের অবস্থান থেকে সরে এল তালিবান সরকার। মেয়েদের পরীক্ষায় বসার সুযোগ করে দিল। এই সপ্তাহে মেয়েদের স্নাতক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের মধ্যে ৩১ টিতেই এই নির্দেশিকা কার্যকরী করা হবে বলে জানা গেছে।

কাবুল শিক্ষা বিভাগের প্রধান এহসানুল্লাহ কিতাব বলেছেন, বুধবার থেকে পরীক্ষা নেওয়া হবে। তবে তিনি আর কোনও নির্দেশিকা দেননি। কতজন মেয়ে পরীক্ষা দিতে পারবে, সেই নির্দেশিকায় স্পষ্ট ছিল না। কাবুল শিক্ষা বিভাগের একটি নথিতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। আফগানিস্তানের শিক্ষামন্ত্রী হবিবুল্লাহ আঘা ইতিমধ্যেই মেয়েদের পরীক্ষা নেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে। আফগানিস্তানের তিনটি প্রদেশ, কান্দাহার, হেলমন্দ, আর নিমরোজ অঞ্চলের স্কুলগুলির নিয়ম আলাদা হওয়ার জন্য এই তিনটি প্রদেশের পরীক্ষা দেরিতে হবে। আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই মিডল স্কুল ও হাইস্কুলে মেয়েদের যাওয়া নিষিদ্ধ করে তালিবানরা ।

তালিবান সরকারের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে হাস্যকর বলে মনে করছে ছাত্রীরা। কাবুলে ১৮ বছর বয়সী ছাত্রী নাজেলা বলে, ‘‌আমরা পুরো এক বছর টেনশন এবং চাপের মধ্যে কাটিয়েছি। আমাদের পাঠ্যপুস্তকের একটা পৃষ্ঠাও পড়িনি। কী করে পরীক্ষা দেব?‌’‌ নাজেলা আরও বলে, ‘‌তালিবানরা স্কুলের দরজা বন্ধ করে রেখেছে। দেড় বছর পরে কীভাবে আমরা একটা পরীক্ষা দিতে পারি?‌’‌ যেসব মেয়েরা পরীক্ষা দিতে পারবে না কিংবা পরীক্ষায় ব্যর্থ হযবে, তাদের শীতকালীন ছুটির পরে অর্থাৎ মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে।

২০২১ সালের আগস্টে তালিবানরা আফগানিস্তান দখল করে। তারপর সরকার মিডল স্কুল এবং হাইস্কুলের মেয়েদের যাওয়া নিষিদ্ধ করেছে। বেশিরভাগ চাকরি থেকে মহিলাদের সীমাবদ্ধ করেছে এবং তাদের জনসমক্ষে মাথা থেকে পা পর্যন্ত পোশাক পরার নির্দেশ দিয়েছে। মহিলাদের পার্ক, জিম এবং মেলায় যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। তালিবানের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্য মেয়েদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!