Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৬, ২০২৩

খতম কাবুল বিমানবন্দর হামলার মূল ষড়যন্ত্রী। আমেরিকার দাবি, নেপথ্যে তালিবানরা

আরম্ভ ওয়েব ডেস্ক
খতম কাবুল বিমানবন্দর হামলার মূল ষড়যন্ত্রী। আমেরিকার  দাবি,  নেপথ্যে তালিবানরা

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মূল চক্রী নিহত হলেন। ওয়াশিংটনের দাবি, মৃত ব্যক্তি ইসলামিক স্টেট খোরাসানের সদস্য। কীভাবে ও কেন তাকে হত্যা করা হল সে ব্যাপারে এখনও কিছু বলেনি আমেরিকা।

২০২১ সালে আমেরিকা আফগানিস্তান পরিত্যাগ করে। দেশ ছাড়ার সময় ২৬ আগষ্ট বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয় মার্কিন বাহিনী। ১৩ জন সেনা মারা যান। নিহত হন বহু স্থানীয় মানুষ। ২০১১ সালের পর মার্কিন সেনার ওপর এত বড়ো আক্রমণ আর কখনো হয়নি।

আফগানিস্তান তালিবানরা দখল করেছে ঠিক । কিন্তু এখনও বহু জায়গায় রয়েছে তাঁদের বিরোধী আইসিসের অস্তিত্ব। তাঁদের বিরুদ্ধে সংগ্রাম জারি রেখেছে কাবুল । কিন্তু পুরোপুরি  নিয়ন্ত্রণে আনতে পারেনি কুখ্যাত সন্ত্রাবাদী জঙ্গি গোষ্ঠীটিকে। ওয়াশিংটনের দাবি, আইসিসকে উচিত শিক্ষা দিতে বিমানবন্দরের বিস্ফোরণের মূল ষড়যন্ত্রীকে নিশানা করেছিল দেশের নিরাপত্তা বাহিনী।হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী তাঁদের সদস্য  হত্যার ঘটনা  আইসিস (খোরাসান)-কে কতটা বেকায়দায় ফেলবে, তা  নিয়ে সংশয়ের অব্যাহত রইল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!