Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৫

পাহাড়ের শিক্ষক নিয়োগেও ভয়াবহ অনিয়ম, ৩১৭ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
পাহাড়ের শিক্ষক নিয়োগেও ভয়াবহ অনিয়ম, ৩১৭ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-এর অধীনে শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই রায়ে বেআইনি ভাবে নিযুক্ত ৩১৭ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি বিশ্বজিত বসু স্পষ্ট পর্যবেক্ষণে জানান, সংশ্লিষ্ট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বে-আইনি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০১৪ সালের মধ্যে এই নিয়োগগুলি করা হয়েছিল, যা নিয়ম মেনে হয়নি। শুনানিতে উল্লেখ করা হয়, জিটিএ-র এক বৈঠকে রোশন গিরি সকল শিক্ষকের চাকরি ‘রেগুলারাইজ’ করার প্রস্তাব দেন। তবে রাজ্য সরকার সে প্রস্তাবে স্পষ্ট আপত্তি জানায়। জিটিএ-র তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হয়নি।

এদিন এ যুক্তি সম্পূর্ণভাবে খারিজ করে দেয় উচ্চ আদালত। বিচারপতি বসু বলেন, একই সময়ে অন্যান্য ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ফলে ‘নিয়মিত নিয়োগ অসম্ভব ছিল’— এই দাবি ভিত্তিহীন। আদালত আরো জানায়, যাকে ‘রেগুলারাইজেশন’ বলা হচ্ছে, বাস্তবে তা ছিল নতুন নিয়োগ, যা নিয়মের আড়ালে করা হয়েছে এবং তা স্পষ্টতই আইন লঙ্ঘনের শামিল। এরপর, আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করে আদালত স্পষ্ট জানায়, নিয়ম মেনে শিক্ষক নিয়োগ হয়নি এবং সে কারণেই ৩১৭ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হলো। এ রায় পাহাড়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় এক গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!