Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বকেয়া পাওনা মেটালো কেন্দ্র। খাদ্য ভরতুকি খাতে রাজ্যকে দিল ৭ হাজার ৪০০ কোটি টাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
বকেয়া পাওনা মেটালো কেন্দ্র। খাদ্য ভরতুকি খাতে রাজ্যকে দিল ৭ হাজার ৪০০ কোটি টাকা

খাদ্য ভরতুকি খাতে আটকে থাকা বরাদ্দ অবশেষে রাজ্যের হাতে তুলে দিল কেন্দ্র । ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে এই খাতের টাকা রাজ্যকে দিচ্ছিল না কেন্দ্র । এবার মোট দুটি পর্যায়ে ৭৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে ।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রকাশ্য দলীয় সভায়, বিধানসভায় সরব হ‌য়েছে রাজ্যের শাসক দল । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে খাদ্য ভরতুকি খাতে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে প্র‌শ্ন তুলেছেন । অবশেষে সেই টাকা দুটি পর্যায়ে রাজ্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক । গত জানুয়ারির শেষ সপ্তাহে ৫২৭০ কোটি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২১৩০ কোটি টাকা রাজ্য কোষাগারে জমা দিয়েছে কেন্দ্র ।

অন্যদিকে রাজ্যে খাদ্যপণ্যের মূলবৃদ্ধি নিয়ন্ত্রনে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে । রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং খাদ্য দফতরকে এবিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে নব্বানের তরফে । পাশাপাশি চালের দাম নিয়ে বাজারে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!