Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৬, ২০২৩

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার রিপোর্ট দিচ্ছে না, ৫ দিন আরও সময় চাইল

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার রিপোর্ট দিচ্ছে না, ৫ দিন আরও সময় চাইল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটির তদন্ত করে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও ওই কমিটি তদন্ত শেষ করার জন্য আরও ৫দিন সময় চেয়েছে। আজ ওই ১১ সদস্যের তদন্ত কমিটির আবার বৈঠকে বসেছে। বৈঠকে কলেজের পড়ুয়াদের ডেকে আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদ ভিডিও রেকর্ডিং করা হচ্ছে।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “শো-কজ নোটিসের জবাব আমরা দেব। আমার আইনজ্ঞর সঙ্গে কথা হয়েছে। আজ বৈঠক আছে। বৈঠকের রিপোর্টের প্রিন্ট আউট নিয়ে ইউজিসি ও সংশ্লিষ্ট যায়গায় জমা দেব। আমি কোনও বিষয়ে কিছু বলতে পারব না। আমি এক্সিকিউটিভ অফিসার আমায় যা করতে বলা হয়, আমি তাই করি।”

এদিকে আজই বিকেল ৫টায় রাজভবনে বিশ্ববিদ্যালয় কোর্ট মিটিং ডেকেছেন আচার্য সি ভি আনন্দ বোস।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে বৈঠকে ডাকা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্র বলেন, “আমি শুনলাম গতকাল রাতে আচার্য বিশ্ববিদ্যালয় কোর্ট মিটিং ডেকেছেন। এই কোর্ট মিটিং বিশ্ববিদ্যালয়ের বাইরে আইনত হতে পারে না। আট এই বৈঠক ডাকার অধিকার আছে উপাচার্যের এবং বৈঠক হতে হবে বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল তথা আচার্য এই বৈঠক আইনত ডাকতে পারেন না।”
এদিকে তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্রর বক্তব্য শুনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “রাজ্যপাল হলেন আচার্য। তাই উপাচার্য না থাকলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কোর্ট মিটিং ডাকতেই পারেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!