Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৫

‘জিএসটি কমানোর কৃতিত্ব রাজ্যেরই’ – খিদিরপুরের পুজো উদ্বোধনে মোদি সরকারকে কটাক্ষ মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
‘জিএসটি কমানোর কৃতিত্ব রাজ্যেরই’ – খিদিরপুরের পুজো উদ্বোধনে মোদি সরকারকে কটাক্ষ মমতার

২৫ পল্লি ক্লাবের পুজো উদ্বোধন করতে এসে নতুন জিএসটি রেট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে বললেন, ‘জিএসটি কমানোয় কেন্দ্রের কোনো কৃতিত্ব নেই। সব কৃতিত্ব রাজ্যের।’ সোমবার বিকেলে খিদিরপুরের ২৫ পল্লি ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে জিএসটি নিয়ে নরেন্দ্র মোদির দাবি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার থেকে নতুন জিএসটি রেট চালু করার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন যে, এর ফলে জিনিসপত্রের দাম কমবে এবং এর কৃতিত্ব কেন্দ্র সরকারেরই। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় এ দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর কথায়, ‘নতুন জিএসটি রেট কমানোর ফলে রাজ্যের ২০ হাজার কোটি টাকার লোকসান হবে, কিন্তু কেন্দ্র তা নিয়ে বাহবা নিতে চাইছে।’

মমতা আরো বলেন, ‘যদিও আমরা মানুষের স্বার্থে এ সিদ্ধান্ত মেনে নিয়েছি, তবুও কেন্দ্রর এতে ক্রেডিট নেওয়া লজ্জাজনক। রাজ্যের রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটা একটা বড়ো ক্ষতি, আর মোদি সরকার সেটা নিয়ে নিজেদের জয়গান করছে। জিএসটি ইস্যুতে আমিই প্রথম ইনসিওরেন্স থেকে কর তোলার বিরোধিতা করেছিলাম। রান্নার জিরেতে জিএসটি, অথচ হিরেতে নয় — এ কেমন বিচার? এমনকি জীবনরক্ষাকারী ওষুধেও কর চাপিয়েছিল। আমাদের দৃঢ় প্রতিবাদের ফলেই শেষমেশ সরকার জিএসটি নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।’ এরপর তিনি হুঁশিয়ারির সুরে বলেন, রাজ্য সরকারকে এই লোকসান সইতে হচ্ছে, কিন্তু অন্যরা এর কৃতিত্ব দাবি করছে, অথচ রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। এটা মানা যায় না। আমরা সমস্ত তথ্য সঠিকভাবে তুলে ধরব এবং বিজ্ঞাপন দিয়ে সত্যি সামনে আনব। ডবল ইঞ্জিন রাজ্যগুলোর জন্য এই লোকসান ক্ষতিকারক হবে না বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ওরা ঠিক ঘুরিয়ে টাকা নিয়ে নেবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!