Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৪

কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল-সাদ্দামের সাগরেদ পুলিশের জালে

আরম্ভ ওয়েব ডেস্ক
কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল-সাদ্দামের সাগরেদ পুলিশের জালে

জঙ্গল শেখ ও তার ছেলে সাদ্দাম শেখ নামে ২ কুখ্যাত দুষ্কৃতী জেলে বসেই তাঁকে খুনের ছক কষছে। এমনই অভিযোগ তুলেছেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। অভিযোগ তোলার পর ওই দুষ্কৃতীদের ঘনিষ্ঠ গিয়াসউদ্দিন শেখ ওরফে লালুকে জালে তুলল পুলিশ। কাটোয়ার গাঙ্গুলিডাঙা গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের বাড়ি থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রায় ৮ বছর আগে কারাবন্দি হয় জঙ্গল শেখ। কিছুদিন পর তার ছেলে সাদ্দাম-সহ জঙ্গলের ৫ ঘনিষ্ঠকে গ্রেপ্তার করে পুলিশ।
বাপ-ব্যাটার গ্রেপ্তারের ঘটনা নাড়া দিয়ে যায় জঙ্গল-সাদ্দামের সাগরেদদের। তারা একে একে এলাকা ছেড়ে ভিন জেলায়, কেউ কেউ ভিনরাজ্যে গিয়ে গা-ঢাকা দেয়। কিছুদিন ধরে জঙ্গলের ‘জামিন পাওয়ার সম্ভাবনা’ বাতাসে ভেসে ওঠায় বাড়ি ফিরতে শুরু করেছে বাইরে থাকা জঙ্গল-সাদ্দামের অনুগামীরা। অভিযোগ, বড় কোনও ‘অপারেশনের’ জন্য যে যার মত করে অস্ত্র মজুত করছিল। এই অপারেশনটাই কাটোয়ার বিধায়কের উপর হামলা কিনা, খতিয়ে দেখছে পুলিশ। জঙ্গল-সাদ্দাম গ্রেপ্তার হওয়ার পর গিয়াসউদ্দিন গা-ঢাকা দিয়েছিল কেরালায়। সেখানে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। কাটোয়ায় ফিরতেই অবশ্য পুলিশ পাকড়াও করেছে গিয়াসউদ্দিনকে। এদিকে জঙ্গল বা সাদ্দামের জামিন মেলার সম্ভাবনার খবরে আতঙ্ক ছড়িয়েছে কাটোয়ার সাধারণ শান্তিপ্রিয় বাসিন্দাদের মধ্যে। তাদের অনেকেরই আশঙ্কা, ‘যারা জেলে বসে তোলাবাজি চালাচ্ছে, মানুষ খুনের ছক কষছে, তারা জেলের বাইরে এলেতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!