Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৯, ২০২৪

‌প্রতিবাদে যোগ দিয়ে নিখোঁজ ফুটবলপ্রেমী, মামলা আদালতে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌প্রতিবাদে যোগ দিয়ে নিখোঁজ ফুটবলপ্রেমী, মামলা আদালতে

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি বাতিল নিয়ে শনিবার থেকে সরগরম রাজ্য। সবথেকে বেশি তোলপাড় কলকাতা। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে প্রতিবাদে সামিল হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। ডার্বি বাতিলের প্রতিবাদ রূপ নিয়েছিল আর জি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে। বিক্ষোভে সামিল হয়ে নিখোঁজ এক ফুটবলপ্রেমীর। পুলিশও কোন খোঁজ দিচ্ছে না। নিখোঁজ ফুটবলপ্রেমীকে খুঁজে দেওয়ার দাবিতে জরুরি মামলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলার অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।

নিখোঁজ ফুটবলপ্রেমীর পরিবারের দাবি, প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থক রজতশুভ্র নন্দী। তাঁকে সাঁতরাগাছি থেকে আটক করে হাওয়ার বি গার্ডেন থানার পুলিশ। তারপর ওই যুবকের কোনও খোঁজ পায়নি পরিবার। বিধাননগর পুলিশের পক্ষ থেকে অভিযোগ জানানোর পরেই সমর্থককে আটক করা হয় বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আটক ইস্টবেঙ্গল সমর্থককে ছেড়ে দেওয়া হবে বলে প্রধান বিচারপতির এজলাসে জানায় পুলিশ।

ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। যুবভারতীর সামনে বাইপাস রণক্ষেত্রের চেহারা নেয়। সমর্থকদের বিক্ষোভ আটকাতে আগেই ১৬৩ ধারা জারি করে বিধাননগর পুলিশ। কিন্তু তাতেও তিন প্রধানের সমর্থকদের প্রতিবাদ থামেনি। পাল্টা দমননীতি নেয় পুলিশ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার শুরু হল আইনি লড়াই।

ফুটবলপ্রেমীদের ওপ পুলিশের দমননীতির বিচার চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করার আবেদন জানান আইনজীবী রিজু ঘোষাল। তাঁর আবেদন গৃহীত হয়েছে। প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন। রিজু ঘোষাল বলেন, ‘‌ফুটবলপ্রেমীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। সেই সময় পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চার্জ করে। পুলিশ লজ্জাজনক কাজ করছে। পুলিশের আচরণের প্রতিবাদে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ রাজধর্ম পালন করুক। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!