- দে । শ
- ডিসেম্বর ২০, ২০২৫
কাটোয়ায় ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, তিন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন
বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও নজরুল। কাটোয়ার ঐতিহ্যবাহী ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই তিন দেশবরেণ্য মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন হল। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মহকুমাশাসক অনির্বাণ বসু, সংশ্লিষ্ট কাটোয়া ২ নং ব্লকের বিডিও সঞ্জয় প্রধান,পদ্মশ্রী প্রাপক লোকগান শিল্পী রতন কাহার, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিশ্বরূপ ঘোষ, প্রাক্তন প্রধানশিক্ষক তারকেশ্বর চ্যাটার্জিরা।
তিনদিনের এই শতবর্ষ পূর্তির উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয়ের দীর্ঘ শিক্ষাযাত্রা, কৃতী ছাত্রছাত্রীদের অবদান ও এলাকার শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। প্রকাশিত হয় একটি স্মরণিকা। তিনদিনের অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও বিভিন্ন বিষয়ের উপর আলোচনাসভা, প্রাক্তনী সম্মিলনী প্রভৃতি। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রচারের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।
❤ Support Us






