Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুতের অভিযোগ, ধৃত শাসক দলের তিন কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুতের অভিযোগ, ধৃত শাসক দলের তিন কর্মী

অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কান্ডে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (‌এসটিএফ)‌ বসিরহাটের  বিভিন্ন জায়গায় হানা দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করল। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও কলকাতার লালবাজারে কার্তুজ কাণ্ডে তদন্তে নামে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।  এস টি এফ তদন্তে নেমে শনিবার গভীর রাতে বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত হাসনাবাদ থানার মুরারিশাহ  পঞ্চায়েতের রাঘবপুর গ্রাম থেকে আসিফ ইকবাল গাজি ওরফে বাপ্পা , আবদুল সেলিম গাজি ওরফে বাবলু নামে ২ দুস্কৃতীকে গ্রেপ্তার করে । ধৃতরা সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। ধৃত আসিফ ইকবাল গাজি তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ছিলেন। আরেকজন  আব্দুল সেলিম গাজির স্ত্রীও একসময় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য ছিলেন। এখন দুজনেই  এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত।

এদিনই হাড়োয়ার বাগানআটি গ্রাম থেকে ফারুক মল্লিক নামে এক দুস্কৃতীকে গ্রেপ্তার করে এস টি এফ। ফারুক এলাকার সক্রিয় তৃণমূলের কর্মী। অবৈধ আগ্নেয় অস্ত্র ও কার্তুজ কান্ড বসিরহাটের হাসনাবাদ ও হাড়োয়া এলাকা থেকে তিন তৃণমূলের সক্রিয় কর্মী গ্রেপ্তারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল অস্বস্তিতে পড়েছে। বিজেপি, সিপিএম একই সুরে তৃণমূলকে দুস্কৃতীদের দল বলতে ছাড়ছে না।  বিরোধী দলের নেতাদের কথায়,  নির্বাচনের সময় তৃণমূল যে  গুলি–‌বন্দুকের রাজনীতি করে তা একেবারেই প্রমাণ হয়ে গিয়েছে এই  ৩ সক্রীয় তৃণমূল কর্মীর গ্রেপ্তারের ঘটনায়। বিজেপি, সিপিএমের দাবি তৃণমূল এখন অস্ত্র কারবারি, তোলাবাজদের দল।  যদিও অস্ত্র কান্ডে ধৃত ৩ জনকে কোনভাবেই প্রশ্রয় দিচ্ছে না তৃণমূল।  বসিরহাট তৃণমূল সংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন, ‘‌দুষ্কৃতীদের কোন দল হয় না, ওরা একসময় তৃণমূল করত। এখন ওদের সঙ্গে দলের কোন যোগ নেই। অপরাধীদের তৃণমূল কংগ্রেসের কোন জায়গা এই। তা তিনি যে স্তরের নেতা বা কর্মী হোন। দোষ করলে উপযুক্ত সাজা পেতে হবে।’‌ বসিরহাট বিজেপি সংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, ‘‌নির্বাচন এলেই তৃণমূল যে বন্দুক গুলি নিয়ে রাজনীতি করে তা প্রমাণ হয়ে গেল, এরা শুধু তোলাবাজি নয় মানুষের জীবন নিয়ে খেলা করে, রাজ্য পুলিশ দিয়ে নয় এন আই এ তদন্তের দাবি জানান বিজেপি নেতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!