- এই মুহূর্তে দে । শ
- মে ৪, ২০২৩
কুস্তিগীরদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিজেপি উৎখাতের ডাক কেজরির । যন্তর-মন্তরের ধর্নামঞ্চে দিল্লির মহিলা কমিশনার
দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের ওপর বুধবার গভীর রাতে পুলিশি হামলার ঘটনার নিন্দা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে কেজরিওয়াল লিখেছেন, জাতীয় স্তরের ক্রীড়াবিদদের সঙ্গে পুলিশ যে ধরনের আচরণ করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির দাম্ভিকতার তীব্র নিন্দা করে কেজরিওয়াল তাঁর করা টুইটে এও আর্জি জানিয়েছেন, বিজেপিকে মানুষ যেন ক্ষমতা থেকে অপসারিত করেন। প্রসঙ্গত, নাবালিকা-সহ মহিলা কুস্তিগীরদের একাংশকে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং যৌনহেনস্থার করেছেন বলে যে অভিযোগ উঠেছে, এব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৩ এপ্রিল থেকেই কুস্তিগীররা সরব।
देश के चैम्पियन खिलाड़ियों के साथ इतना ग़लत बर्ताव..? ये बेहद दुखद और शर्मनाक है।
घमंड में पूरी भाजपा का दिमाग़ ख़राब हो चुका है। ये लोग सिर्फ़ गुंडागर्दी से सारा सिस्टम हाँकना चाहते हैं। पूरे सिस्टम का मज़ाक़ बनाकर रख दिया है इन्होंने।
देश के सभी लोगों से मेरी अपील- अब बस…… https://t.co/4R5mj12kOk
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 4, 2023
সম্প্রতি আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যন্তর-মন্তরে গিয়ে প্রতিবাদরত কুস্তিগীকদের সঙ্গে দেখা করেন। কেজরিওয়াল প্রতিবাদরত ওই কুস্তিগীরদের সমর্থনও জানিয়েছেন। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করলেও এপর্যন্ত তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিন কেজরিওয়াল তাঁর করা টুইটে্র সঙ্গে প্রতিবাদরত কুস্তিগীরদের একটি ভিডিয়ো শেয়ার করে বলেছেন, দেশের নাগরিকরা যেন বিজেপির গুন্ডামি আর বরদাস্ত না করেন। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেজরিওয়ালের করা ভিডিয়ো সম্বলিত ওই টুইট।
এদিন সকালে দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল যন্তর-মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছেন। যদিও স্বাতী মালিওয়াল এদিন দিনের শুরুতে অভিযোগ করেছেন, প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে প্রথমে তাঁকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এর জেরে স্বাতী মালিওয়াল পুলিশকর্মীদের জানান, তিনি একজন সাংবিধানিক পদাধিকারী। সেকারণে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করার অধিকার তাঁর আছে। এরপর তাঁকে যন্তর-মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে স্বাতী মালিওয়াল পরে জানিয়েছেন।
সূত্রের খবর, প্রতিবাদরত ওই কুস্তিগীররা গতকাল গভীর রাতে তাঁদের ওপর চলা পুলিশি হামলা সম্পর্কে স্বাতী মালিওয়ালকে বিস্তারিতভাবে জানিয়েছেন। প্রসঙ্গত, গতকাল রাতে কুস্তিগীরদের ওপর পুলিশি হামলা চলায় একাধিক বিশিষ্ট কুস্তিগীর জখম হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন রাহুল যাদব, বিনেশ ফোকট-সহ বেশ কয়েকজন। অন্যদিকে, ব্রিজভূষণ শরণ সিং যৌনহেনস্থার বিরুদ্ধে জাতীয় স্তরের তিন মহিলা ক্রীড়াবিদ আরেকটি মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু এবিষয়ে দিল্লি পুলিশ আগেই একটি মামলা নথিভূক্ত করায়, তিন ক্রীড়াবিদের করা পৃথক মামলার বিচার প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।
❤ Support Us






