Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মিনাখাঁর বামনপুকুরে তৃণমূল–‌বিজেপি সংঘর্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
মিনাখাঁর বামনপুকুরে তৃণমূল–‌বিজেপি সংঘর্ষ

তৃণমূল–‌বিজেপি সঙ্ঘর্ষে উত্তেজনা মিনাখাঁর বামনপুকুর গ্রাম। অভিযোগ পাল্টা অভিযোগ দুই দলের। ঘটনার সূত্রপাত বিজেপি কার্যালয়ের কাছে কেন্দ্র বিরোধী স্লোগানকে ঘিরে। দলীয় সভায় যাওয়ার পথে তৃণমূল  কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুস্কৃতীরা।  উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনপুকুর পঞ্চায়েত এলাকার ঘটনা। পাল্টা বিজেপির অভিযোগ কোন রকম প্ররোচনা ছাড়াই বিজেপির কার্যালয়ে ঢুকে মারধোর ভাঙচুর চালায় তৃণমূলের ব্লক সভাপতি ও তার অনুগামীরা।

বুধবার বিকেলে মিনাখাঁর বামুনপুকুর পঞ্চায়েতের ৯৪ নম্বর বুথে এই ঘটনা ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দলীয় সভায় যাওয়ার পথে কয়েকজন তৃণমূল কর্মী–‌সমর্থকের ওপর হামলা চালায় বিজেপি। অতর্কিতে হামলা প্রতিহত করতে গেলে দু’‌পক্ষের মধ্যে সঙ্ঘর্য বাঁধে তাতে দু’‌দলের কয়েকজন জখম হয়। মোটর বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বিজেপির বসিরহাট সাংগঠনিক  জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য পাল্টা অভিযোগ করেন, তৃণমূল আমাদের পার্টি অফিসে হামলা করেছে। আমাদের কর্মীদের ওপর আক্রমণ করে। ৩০–‌৩৫ টা মোটরবাইক ভাঙচুর করে তৃণমূল আশ্রিতরা। ঢিল ছোঁড়া দূরত্বে থানা। পুলিশ দাঁড়িয়ে দেখেছে। পুলিশ কোন পদক্ষেপ না নিলে থানা ঘেরাও হবে। ‌তৃণমূলের মিনাখাঁ ১ ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা অভিযোগ করেন, ‘‌আমাদের ছেলেদের ওপর হামলা করেছে বিজেপি। ওই এলাকায় ২ টি মিটিং ছিল। সেখানেই আমাদের সমর্থকরা যাচ্ছিলেন। বিজেপির পার্টি অফিস থেকে অতর্কিতে তাদের ওপর হামলা হয়। সেই পরিস্থিতিতে প্রাণে বাঁচাত গিয়ে বিজেপির দুস্কৃতীদের প্রতিহত করতে গেলে আমাদের কর্মীরা জখম হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’‌ সাইফুদ্দিন বলেন, ‘‌বিজেপি চাইছে ভোটের আগে অশান্তি পাকাতে। বিজেপি আজ যে পরিবেশ তৈরি করছে তা কোনভাবে মেনে নেওয়া যায় না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!