- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১, ২০২৬
সুপ্রিম রায় নিয়ে নানুরের সভা থেকে কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ?
নানুরের সভা থেকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার নির্দেশ নিয়ে নিজের মতপ্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আজ আমি খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। পদ্ম ফুলের বস্তা দিয়ে ফর্ম ৬ জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না।’’
মমতা বলেন, ‘‘আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমি যত দূর জেনেছি ২২ লক্ষের নাম আমরা এখনও পর্যন্ত তুলতে পেরেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে। ট্রাইবুনালে যেতে হবে। খরচ আমরা দেব।’’
যুবসাথীকে ভিক্ষা বলে বিজেপির বিদ্রুপের জবাব দিয়ে মমতা বলেন, ‘‘যুবসাথী কোনও ভিক্ষা বা ভাতা নয়। এটা পকেট খরচ। অনেক গরিব ছেলেমেলে আছে। অনেকের টাকা ঢুকে গিয়েছে। যাঁরা আবেদন করেছেন, কিন্তু পাননি, চিন্তা করবেন না ঢুকে যাবে। প্রসেস চলছে। লক্ষ্মীর ভান্ডারে যাঁরা আবেদন করেছেন তাঁরাও টাকা পাবেন।’’ মমতার দাবি, যুবসাথী নিয়ে বিজেপির অভিযোগ মিথ্যা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমরা ভাগাভাগি করি না।’’
নানুরের সভায় দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘বোলপুর, শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। সেখানে অমর্ত্য সেনের জমি রয়েছে। সেই জমিও কেড়ে নেওয়া হচ্ছিল। জানতে পেরে আমি ছুটে এসেছিলাম।’’
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নানুরের সভা থেকে মমতা বলেন, ‘‘গতকালও গ্যাসের দাম বাড়িয়েছে। এর পর ভোট হয়ে গেলে গ্যাসও পাবেন না, উনুনে রান্না করতে হবে। বিনা পয়সায় রেশন দিচ্ছে তৃণমূল সরকার, আর প্রচার করতে বিজেপি। এদের লজ্জা করে না?’’
❤ Support Us







