Advertisement
  • দে । শ
  • মে ১৯, ২০২৬

দলের দুই নেতা গ্রেফতার, স্বরূপনগরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

দলের দুই নেতা গ্রেফতার, স্বরূপনগরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

স্বরূপনগর ও সন্দেশখালি তে গ্রেপ্তার দুই দাপুটে তৃণমূল নেতা। সন্দেশখালি ব্লক তৃণমূলের সহ–‌সভাপতি শ্রীদাম হাউলিকে গ্রেপ্তার করেছে সন্দেশখালি থানার পুলিশ। মনিপুর এলাকা থেকে শ্রীদামকে গ্রেপ্তার করা হয় । ২০১৫ সালে জমি দখল ও জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় শ্রীদামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। জেল বন্দি তৃণমূল নেতা শেখ শাহাজাহানের প্রভাব খাটিয়ে এই তৃণমূল নেতা ধরাছোঁয়ার বাইরে ছিল। রাজ্যে পালা বদলের পর মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে সন্দেশখালি থানার পুলিশ।

অন্যদিকে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় স্বরূপনগরের  তৃণমূল নেতা নারায়ণ করকে  গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ–‌সভাপতি তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা নারায়ণ কর  স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি এবং স্বরূপনগর সাংগঠনিক পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি। নারায়ণ করের স্ত্রী সঙ্গীতা কর তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান । সোমবার রাতে ভোটপরবর্তী হিংসার অভিযোগে মেদিয়া গ্রামের সতীন সেন নগরের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আজ সাংসদ সুস্মিতা দেব, সাজদা আহমেদের নেতৃত্বে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম স্বরূপনগরে নারায়ণ করের বাড়িতে যান। তাঁরা বিধায়ক বীনা মণ্ডলের বাড়িতেও গিয়েছিলেন। বীনার বাড়িও কয়েকদিন আগে ভাঙচুর হয়েছে। সুস্মিতা দেবরা স্বরূপনগর থানায় গিয়ে পুলিশের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!