- দে । শ
- সেপ্টেম্বর ৩, ২০২৫
বিজেপির বাংলা বিদ্বেষের প্রতিবাদে সভা তৃণমূলের
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বিদ্বেষ থামছেই না। বাংলা ভাষা ও বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে পূর্বস্থলী ১নং ব্লক তৃণমূলের ডাকে আয়োজিত হল সভা। ‘জয় বাংলা’ আওয়াজ তুলে ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে বললেন, ‘বাংলা ভাষার জন্য কথা বলতে কলকাতার মেয়ো রোডে আমাদের মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। ইতিহাসে এ এক বিরল ঘটনা। আমাদের ভাষাকে এত ভয়?’ সভায় বিজেপির বাঙালি বিদ্বেষের তীব্র প্রতিবাদ করেন রাজকুমার। বলেন, ‘রোজই শুনছি, দেখছি হরিয়ানা, ওড়িশার মত বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণ নেমে আসছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’ যোগ করেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছেন। আমরা গোটা রাজ্যে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছি। ঐতিহ্যের বাংলা ভাষাকে অপমানের গেরুয়া চক্রান্ত মেনে নেব না।’ প্রশ্ন তোলেন, ‘বাংলা বললেই কেন অত্যাচারিত হতে হবে?’ বাংলা বলা কি অপরাধ?’ দাবি করেন, ‘অন্যায়ভাবে এনআরসি-র ফরেনার্স ট্রাইবুনালের নোটিস ধরিয়ে দেওয়া হচ্ছে। এসব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত।’
❤ Support Us






