Advertisement
  • দে । শ
  • জুন ১৭, ২০২৬

গ্রেফতার বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা সাহানুর

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেফতার বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা সাহানুর

গ্রেপ্তার বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা সাহানুর মণ্ডল। আজ, মঙ্গলবার সকালে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার হন সাহানুর। বসিরহাট ১ ব্লকের শাঁকুচুড়া বাজার থেকে তাকে গ্রেপ্তারআটক করে পুলিশ। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি, জমি দখল, এলাকায় বিরোধীকের ওপর সন্ত্রাস, জুলুমের মত অভিযোগ তার বিরুদ্ধে।

সন্দেশখালির শেখ শাহজাহান, ফলতার জাহাঙ্গির শেখের মতই এলাকায় সাহানুরের ভাবমূর্তি ত্রাসের। স্বনামে, বেনামে কয়েক’‌শ কোটি টাকার সম্পত্তির মালিক সাহানুর। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল ক্ষমতায় আসার আগে সাহানুর মণ্ডল স্থানীয় একটি ইটভাটার ভ্যান চালাতেন। তৃণমূল ক্ষমতায় আসার পরে প্রথম দিতে তার নাম সেভাবে পরিচিতি লাভ করেনি। ২০১৩ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে  রাজনীতিতে ঝড়ের গতিতে উত্থান সাহানুরেরর। গরু পাচার থেকে শুরু করে নানা অসামাজিক কাজে সাহানুর বাহিনী এলাকায় ত্রাস হয়ে ওঠে। ইছামতীর চর দখল করে হোটেল তৈরি, টাকির ঐতিহ্য পুরোনে জমিদার বাড়িগুলি  ভয় দেখিয়ে দখল সহ মাদক পাচার, চোরা চালান সহ নানা কাজো তার দৌরাত্মে অতিষ্ঠ এলাকার মানুষ। শাসক দল তৃণমূলের নেতা হিসেবে, থানা পুলিশ,  প্রশাসনিক  কর্তাদের নিয়ন্ত্রণ করতে সাহানুর। এমনকী পঞ্চায়েত, পুরসভার প্রার্থী কে হবে তাও ঠিক করত সাহানুর।

তৃণমূলের আস্থা লাভ করে পঞ্চায়েত তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে সাহানুর, তার স্ত্রী, ভাইরা পদ পেয়ে আরও দাপট বাড়ায়। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কার্যত দলের নিয়ন্ত্রণ সাহানুরের হাতে চলে যায়। এবারেও বসিরহাট দক্ষিণের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট সাহানুর। বসিরহাট ১ ব্লকের ৭ টি পঞ্চায়েতে বিরোধীদের একেবারে কোণঠাসা করে রাখে সাহানুর বাহিনী। পঞ্চায়েত গুলিতে নির্বাচনকে প্রহসনে পরিণত করে সাহানুর। বসিরহাট দক্ষিণে কেন্দ্রে বসিরহাট ও টাকি পুরসভার ওয়ার্ডগুলিতে  বিজেপি জিতলেও পঞ্চায়েত এলাকায় গিয়ে মুখ থুবড়ে পড়ে বিজেপি। সাহানুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয় ইডি, সিবিআই দপ্তরে। ২০২১ সালের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর আজ বসিরহাট আদালতে তোলা হবে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!