- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৩, ২০২৫
২৪ ঘন্টার মধ্যে কমিশনকে করতে হবে ভুল শিকার । ভুয়ো ভোটার নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের
‘ভুয়ো ভোটার’ নিয়ে সরগরগম রাজনৈতিক মহল। এরমধ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস, ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ না নিলে, এ সংক্রান্ত আরো তথ্য বাইরে আনার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ।
‘ভুয়ো ভোটার’ নিয়ে সরগরগম রাজনৈতিক মহল। এরমধ্যে ভোটার তালিকায় এপিক নাম্বার সম্পর্কিত কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, ২৪ মধ্যে কমিশন পদক্ষেপ না নিলে, দলের তরফে আরো তথ্য প্রকাশ করা হবে। আরো জানান, ২৭ ফেব্রুয়ারি সর্বপ্রথম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নির্বাচন কমিশনের পর্দাফাঁস করেছেন তৃণমূলের অভিযোগের মাঝেই রবিবারই নির্বাচন কমিশন স্পষ্টতই জানায়, দুই রাজ্যের ভোটার কার্ডের এপিক নম্বর এক হলেই ফেক ভোটার প্রমাণিত হয় না। নির্বাচন কমিশনের সেই দাবিকেও সমালোচনা করেন তৃণমূল সাংসদ, তিনি বলেন, নির্বাচন কমিশন ত্রুটি মেনে নিলেও নিজেদের ভুল স্বীকার করছে না। রাজ্যের ভোটারদের ভোট দিতে দেওয়া হবে না। বরং তাদের ভোট দিয়ে যাবেন ভিনরাজ্যের বাসিন্দারা। একই এপিক নম্বর দেখিয়ে তারা ভোট দিয়ে যাবে। ভোটের আগে ইচ্ছে করেই ভিনরাজ্য থেকে লোকের আমদানি হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ১০০ দিনের মধ্যে ভোটার তালিকা সংশোধন করতে হবে। তার মতে, এমন ভুল বা কারচুপি দেশব্যাপী বিরাট প্রভাব ফেলতে পারে।’ এটিকে এপিক কেলেঙ্কারি বল;এও অভিহিত করেছেন ডেরেক ওব্রায়েন।
Our Parliamentary Leader and MP @derekobrienmp puts the @ECISVEEP on notice: ACCEPT the ERROR within 24 HOURS or brace yourselves for ANOTHER EXPOSE tomorrow! pic.twitter.com/uHapxyoaGi
— All India Trinamool Congress (@AITCofficial) March 3, 2025
২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তাঁর আগে বিজেপি রাজ্যে ‘ভুয়ো ভোটার’ তৈরি করছে। উদ্দেশ্য আসল ভোটারদের বঞ্চিত করে, জালি ভোটার দিয়ে তৃণমূলকে পরাস্ত করা। দিল্লি-মহারাষ্ট্রে একই মডেলে নির্বাচন করিয়েছে বিজেপি অভিযোগ তৃণমূলের। একই এপিক নম্বরে একাধিক রাজ্যে ভোটার কার্ডের ঘটনা ঘটেছে। বাংলার ভোটার তালিকায় থাকা এপিক নম্বরের খোঁজ মিলেছে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাতের বিধানসভা এলাকাতেও।এরকম ঘটনা আগে ঘটেনি। তাই ফাঁকা আওয়াজ নয়, তৃণমূলের অভিযোগের যথেষ্ট ভিত্তি আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আর এ নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি উভয়েই কার্যত চাপে রয়েছে। ডেরেকের ওব্রায়েন এ দিন বলেন, আমরা চাই শুধুমাত্র রাজ্যের বাসিন্দারা সেই রাজ্যে ভোট দিন। শুধুমাত্র বাংলার ভোটাররাই বাংলায় ভোট দেবেন… অন্য রাজ্যের ভোটারদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না, কারণ তাঁদের এপিক নাম্বার দুই রাজ্যেই মিলে যাচ্ছে। ইসির তরফে রবিবার জানানো হয়েছে, তাঁরা দ্রুত সমস্যার সংশোধন করবেন। প্রযুক্তি-চালিত প্ল্যাটফর্ম আপডেটও করা হবে। যদিও কমিশন জোর দিয়ে বলেছে, কিছু ভোটারের ইলেক্টর ফটো আইডেন্টিটি কার্ড নম্বর ‘অভিন্ন হতে পারে’, কিন্তু জনসংখ্যার বিবরণ, বিধানসভা কেন্দ্র এবং ভোটকেন্দ্র সহ অন্যান্য বিবরণ তো ভিন্ন হয়।
Our leader and MP, Smt. @sagarikaghose, called out PM @narendramodi for misusing government institutions as tools to target the opposition and crush democracy!
From harassing political opponents to weaponising agencies, @BJP4India’s desperate attempts to silence dissent expose… pic.twitter.com/vvmVAOFMHT
— All India Trinamool Congress (@AITCofficial) March 3, 2025
তৃণমূলের নেতারা বিষয়টির গভীর তদন্তের দাবি জানিয়েছেন। বৈঠকে সাগরিকা ঘোষ বলেন, ‘একই এপিক নম্বরে দুটি রাজ্যে ভোটার কার্ড ! এটা কিভাবে সম্ভব ? আধার কার্ড বা প্যান কার্ডের নম্বর তো কখনও ডুপ্লিকেট হয় না। তাহলে এপিক নম্বরের ক্ষেত্রে কীভাবে এমন ঘটনা ঘটল ?” সাগরিকার দাবি, এটি একটি বড়ো কেলেঙ্কারি এবং এটি একটি ফৌজদারি অপরাধ হতে পারে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গণতন্ত্রের উপর এই ধরনের আক্রমণের জন্য সরকারী সংস্থানের অপব্যবহার বন্ধ করার আবেদন জানাই। আমরা বিজেপিকে ভারতে গণতন্ত্র ধ্বংস করতে দেব না’।তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রয়োজন মনে করি, তাহলে আমরা বিজেপির লোকদের নামও প্রকাশ করব, যারা নির্বাচন কমিশনের সঙ্গে এই অপরাধে জড়িত।’
The Supreme Court called CBI a “caged parrot” of @BJP4India. Now, as our MP Shri @KirtiAzaad rightly said, the Election Commission has become their pet “maina”—singing only for Modi-Shah!
From delaying elections to favouring BJP, ECI’s bias is undeniable! pic.twitter.com/qVUoQSrUst
— All India Trinamool Congress (@AITCofficial) March 3, 2025
তৃণমূল সাংসদ কীর্তি আজাদও বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন। গণতন্ত্রের আশঙ্কাজনক অবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই কেলেঙ্কারির সঙ্গে নির্বাচনের কমিশনের কোন কোন কর্মকর্তা জড়িত, তা তদন্ত করা প্রয়োজন। পদক্ষেপ না নেওয়া হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে অনশনে বসবেন।’ সূত্র অনুয়াযী, আগামী সংসদ অধিবেশনে এই বিষয়টি উত্থাপিত হবে। তৃণমূল ছাড়াও ‘ইন্ডিয়া জোট’-এর শরিকদলগুলি বিক্ষোভে সামিল হতে পারেন।
❤ Support Us





