- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ৪, ২০২৫
তৃণমূল থেকে ‘বরখাস্ত’ করা হলো হুমায়ুন কবীরকে
মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে বরখাস্ত করল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এ দিন বলেন, ‘দলের সঙ্গে হুমায়ুন কবীরের কোনও সম্পর্ক থাকবে না। ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না। ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না।’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফিরহাদ।
#WATCH | West Bengal Minister and Kolkata Mayor Firhad Hakim says, "Humayun Kabir is suspended from the party. With the approval of our chairman Mamata Banerjee and with the consent of our general secretary Abhishek Banerjee, the party has suspended Humayun Kabir." pic.twitter.com/66b8DMGB39
— ANI (@ANI) December 4, 2025
সম্প্রতি হুমায়ুন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের হুঁশিয়ারি দিচ্ছিলেন। ধারাবাহিক ভাবে তৃণমূলের পার্টি লিনের বাইরে গিয়ে উস্কানিমূলক কথা বলে আসছিলেন। এমনকি মুর্শিদাবাদ জেলায় তাঁকে দল গুরুত্ব না দিলে তিনি তৃণমূলের শক্তি হ্রাস করার জন্য প্রয়োজনে তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে হাত মেলাবেন বলেও হুঁশিয়ারি দিচ্ছিলেন। অবশেষে দল হুমায়ূনের এই বাড়বাড়ন্ত রুখতে তাঁকে সারাজীবনের জন্য দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত দলীয়ভাবে জানিয়ে দিল।
তবে এই বিষয়ে হুমায়ুন কবীরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
❤ Support Us






