Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২২, ২০২৩

তৃণমূলের সাংসদ, বিধায়ক,মন্ত্রী, মেয়রের যোগ্যতা নিয়ে এবার মুখ খুললেন তাপস রায়

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের সাংসদ, বিধায়ক,মন্ত্রী, মেয়রের যোগ্যতা নিয়ে এবার মুখ খুললেন তাপস রায়

তৃণমূলের সাংসদ,বিধায়ক, রাজ্যের মন্ত্রী, মেয়র,পুরসভার চেয়ারম্যানদের যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বরানগরের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমার যোগ্যতার ধারেকাছে নেই এমন মন্ত্রী,সাংসদ,বিধায়ক,মেয়র আছে। আমায়তো কোনো পদে নেয়নি।

কংগ্রেস ভেঙে তৃণমূল না হলে, দিদিমণি না থাকলে আজ কাউকে দেখা যেত না।” তাপস রায়ের স্পষ্ট অভিযোগ, “আজ যাঁরা এমএলএ, এমপি, মন্ত্রী, মেয়র, পুরসভার মেয়র তাদের থেকে কি আমার যোগ্যতা কম ? আমায় কোনও পদ দেয়নি। আমার সিনসিয়ারিটি প্রথম দিন থেকে একটুও কমেছে ? কেউ বলতে পারবেন ? কিন্তু আমায় কোনও পদ দেওয়া হয়নি।”

এই ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে আবার সোরগোল। রাজনৈতিক অভিজ্ঞরা বলছেন, মদন মিত্রর পর এবার কি তৃণমূলে বেসুরো হলেন তাপস রায়।

এদিকে তাপস রায়ের এই বক্তব্যকে তৃণমূলে শেষের শুরু বলে সমালোচনা করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বলেন, একটা দল যখন ভাঙনের মুখে চলে আসে তখন দলের মধ্যে যা হয় তৃণমূলের এখন সেই দশা। যদিও সংবাদমাধ্যমের কাছে পরে এবিষয়ে তৃণমূল বিধায়ক বলেছেন, তাঁর কথার ভুল ব্যখ্যা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!