Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২, ২০২৪

‘এরাজ্যে খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি ?’ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বিধায়ক মনোরঞ্জনের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এরাজ্যে খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি ?’ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বিধায়ক মনোরঞ্জনের

ধর্ষকদের উল্লাসভূমিতে পরিণত হচ্ছে রাজ্য । নিজের ফেসবুক পেজে বিস্ফোরক বিধায়ক এবং সাহিত্যকর্মী মনোরঞ্জন ব্যাপারী ।

বলাগড়ের শাসক দলের বিধায়ক লিখেছেন,’ আর সহ্য হচ্ছে না। টিভি দেখতে বসে কেমন যেন পাগল পাগল লাগছে। মাথা ব্যথা ঠিক রাখা অসাধ্য হয়ে পড়ছে। খুনের পরে খুন, খুনের পরে খুন, ধর্ষণের পরে ধর্ষণ, ধর্ষণের পরে ধর্ষণ । আর এই অধিকাংশ ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সবই প্রায় শিশু ও বালিকা। আমাদের এই পশ্চিমবঙ্গ টাও খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছিনা! এত সাহস এঁরা পাচ্ছে কি করে ? বারবার শান্ত নিভৃত গৃহকোণে ঝাঁপিয়ে পড়ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিতে !…’

পরে সাংবাদ মাধ্যমে এপ্রসঙ্গে তিনি বলেছেন, বহিরাগতদের দ্বারা সংক্রামিত হয়ে যাচ্ছে রাজ্য। তাই বাংলায় বাড়ছে ধর্ষক ও খুনের ঘটনা। তাঁর দাবি বাংলায় এ জিনিসটা আগে ছিল না, বহিরাগতদের দ্বারা এটা সংক্রামিত হচ্ছে, আর বাংলায় নারীদের এপর নির্যাতন বাড়ছে। এটা রুখতে জনগণ এবং সরকারে উভয়ের ভূমিকাই স্মরণ করিয়ে তিনি বলেছেন, সবাইকে সজাগ থাকতে হবে।

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় বিরোধী রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে ভাবে ক্ষোভ বাড়ছে এবার তেমনি সুর শাসকদলের বিধায়কের মুখে। এর আগেও বহুবার নিজের দলের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি, আবার কিছুদিন পরেই পাল্টে গেছে তাঁর অভিমত।কয়েকদিন আগেই দলের নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন তিনি, আঞ্চলিক দল নেতাদের মধ্যে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!