Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৬, ২০২৩

অভিষেক: প্রকৃতি নয় মানুষই সর্ব শক্তিমান।৬০ দিন পথে থেকে বুঝেছি মানুষ আমাদের সঙ্গে আগামী ৫০ বছর থাকবে

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক: প্রকৃতি নয় মানুষই সর্ব শক্তিমান।৬০ দিন পথে থেকে বুঝেছি মানুষ আমাদের সঙ্গে আগামী ৫০ বছর থাকবে

নব জোয়ার যাত্রার শেষ দিনে কাকদ্বীপে নব জেয়ারের শেষ সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার যাত্রায় তাঁর অভিজ্ঞতার কথা বললেন। অভিষেক এদিন বলেন, “মালদায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২৭ বছরের এক বৃদ্ধা লাঠি হাতে আমার নব জোয়ার যাত্রার জন্য রাস্তা অপেক্ষা করেছিলেন। আমি তাঁকে প্রশ্ন করলাম, আপনি এই গরমে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? ওই বৃদ্ধা বললেন, আমি তোমায় আশীর্বাদ করতে এসেছি। আগামী ৫০ বছর বাংলার মানুষ তোমার পাশে থাকবে। ওই বৃদ্ধা বললেন, ক্ষুদিরামের যখন ফাঁসি হয়, তখন আমার বয়স ১২ বছর। আমার ৬০ দিনের ৪ হাজার ৫৭৮ কিলোমিটার এই যাত্রায় আমার অনেক অভিজ্ঞতা হল। মানুষের জন্য সেবা করার দৃষ্টিভঙ্গিটাই আমার এখন পাল্টে গেছে। অনেক কিছু শিখেছি এই ৬০ দিনে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমি যখন ৬০ দিনের এই নব জোয়ার যাত্রা শুরু করি তখন অনেকে বলেছিলেন, সাতদিন পারবে না। আমি ছোট বেলা শুনতাম, প্রকৃতিই সবচেয়ে বড় শক্তি। তবে আমি ৬০ দিনের এই নব জোয়ারে বেরিয়ে বুঝলাম মানুষই সবচেয়ে বড় শক্তি, সর্বশক্তিমান, না হলে ৪২ ডিগ্রি তাপমাত্রা, ঝড়,বৃষ্টি উপেক্ষা করে এতো মানুষের ভিড় হত না। আমি ৬০ দিন বাড়ি ফিরিনি। ওই একদিন ইডির ডাকে কলকাতা গিয়েছিলাম। আমি দেখেছি প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা আমার হয়েছে। আগের দিনের নব জোয়ারকে পরের দিনের নব জোয়ার ছাপিয়ে গেছে। আমি ৬০ দিন পথে থেকে বুঝেছি মানুষ আমাদের সঙ্গে আগামী ৫০ বছর থাকবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!