Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৬

অভিষেকের সভার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গোঘাট ! ইটবৃষ্টিতে রক্তাক্ত সাংসদ মিতালী বাগ । হাসপাতালে দেখতে গেলেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেকের সভার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গোঘাট ! ইটবৃষ্টিতে রক্তাক্ত সাংসদ মিতালী বাগ । হাসপাতালে দেখতে গেলেন অভিষেক

দ্বিতীয় দফার ভোটের আগে হুগলির গোঘাটে উত্তেজনা। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের উপর হামলার অভিযোগকে ঘিরে সোমবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। ছিটকে আসা কাচের টুকরোয় জখম হন সাংসদ নিজে। তাঁকে দ্রুত আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাংসদকে হাসপাতালে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।

আহত অবস্থায় মিতালী বাগ জানানকর্মীদের তাড়াহুড়োর অনুরোধে তিনি দ্রুত সভার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সে সময় মাঝপথে গাড়ি আটকে দেওয়া হয়। তাঁর দাবিহামলাকারীরা পাথরলাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। গাড়ির কাচ ভেঙে ফেলেপ্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনার জন্য তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্যকে দায়ী করে অভিযোগ করেন, উসকানির জেরেই এ ধরনের আক্রমণ হচ্ছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই প্রথমে হামলা চালিয়েছেপরিকল্পিতভাবে মিতালী বাগের গাড়ি টার্গেট করা হয়েছে।

তাঁদের দাবিসাংসদের কনভয় ঘিরে ধরে ভাঙচুর চালানো হয় এবং দলের কয়েকজন কর্মীকেও মারধর করা হয়েছে। বিজেপির তরফে দাবিতৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বই এর মূল কারণ।  

এদিকে হুগলির জেলাশাসক ও ডিইও নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দিয়েছেন তাতেও দলীয় অন্তর্দ্বন্দের কারণে এই সংঘর্ষ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ডিইও কমিশনে দেওয়া রিপোর্টে উল্লেখ করেছেন, এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। এলাকা শান্ত রয়েছে।

ঘটনার আগে একই দিনে গোঘাটের বর্মা গ্রামেও তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপির অভিযোগতাদের প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে বের হওয়া মিছিলে তৃণমূল কর্মীরা অতর্কিতে হামলা চালায়। লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে হামলায় একাধিক কর্মী জখম হন ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। বিজেপির দাবিঅন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিজেপির অভিযোগইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়া রুখতে পুলিশ লাঠিচার্জও করে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নির্বাচন কমিশনও রিপোর্ট তলব করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দ্রুত এফআইআর দায়ের করে ৫ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার পর থেকে গোঘাটবর্মা ও সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা। বিরোধীদের অভিযোগভোটের আগে অশান্তির পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। পাল্টা শাসকদলের দাবিহারের আশঙ্কাতেই বিরোধীরা সংঘাত উসকে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছেতবে ভোটের আগে সংঘর্ষ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!