- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২, ২০২৩
সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই প্রেস ক্লাব ছাড়লেন সাংসদ নুসরত
তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার দেড় দিন পর সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকও শুরু হয়েই শেষ হয়ে গেল। ১০ মিনিটের মধ্যেই নিজের কথা বলে, সাংবাদিকদের সমস্ত প্রশ্ন এড়িয়ে কলকাতা প্রেস ক্লাব ছেড়ে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান।
এদিকে শঙ্কুদেব পণ্ডা নুসরতের গ্রেফতারির দাবি জানিয়েছেন বুধবারও।যদিও বুধবারও বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা নুসরতের গ্রেফতারির দাবিতে অনড়। যদিও নুসরত বললেন,”ফ্ল্যাট কেনার ১ কোটি ১৬ লক্ষ টাকা সুদ সহ ফেরত দিয়েছি।”
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের লোকসভা সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ এনেছিলেন সোমবার সন্ধ্যায়। মঙ্গলবার রাতে তাতে সুর মিলিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এর পরই বুধবার দুপুরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত। আড়াইটের সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও নুসরত আসেন ২৫ মিনিট দেরিতে। ঠিক ৩টে বেজে ৫ মিনিটে প্রেস ক্লাব ছেড়ে বেরিয়ে যান বসিরহাটের সাংসদ।
নুসরতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েও শেষে ফ্ল্যাট দেয়নি। উল্টে সেই টাকায় নায়িকা সাংসদ নিজের ফ্ল্যাট কিনেছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু। বুধবার সাংবাদিক বৈঠকে নুসরত জানান, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন।
যদিও নুসরতের এই বক্তব্যের পরই সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, আপনি ব্যাঙ্ক থেকে ঋণ না নিয়ে কেন ওই সংস্থা থেকে ঋণ নিলেন? এই প্রশ্ন শুনে দৃশ্যতই রেগে গিয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান তৃণমূল সাংসদ।
❤ Support Us






