Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২০, ২০২৬

সম্পত্তি নিয়ে পুরো নোটিস দলীয় নেতাদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা, সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্পত্তি নিয়ে পুরো নোটিস দলীয় নেতাদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা, সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়ি সম্পর্কে কলকাতা পুরসভার যে নোটিস দিয়েছে সেটা দলকে, দলের নেতৃত্বকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা বলে মনে করে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র হিসেবে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ বলেন,  “সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পৰ গেছে গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে একটি নোটিস নিয়ে যে কথা বলা হচ্ছে , সেখানে একটি নামের তালিকা সংবাদ মাধ্যমের কাছে ঘুরছে সেটা একটু ঠিকানা ধরে একটু যাচাই করে নিলে ভালো হয়, তাতে সঠিক তথ্য উঠে আসবে। এই পরিস্থিতিতে দল ও দলের কিছু নেতা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে একটা অপপ্রচার করা, ভাবমূর্তি নষ্ট করা ও কালিমালিপ্ত করার প্রচেষ্টা চালান হচ্ছে বলে মনে করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দল এই অপপ্রচারকে ভিত্তিহীন বলে মনে করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি এই জাতীয় অপপ্রচারের কাছে কোনও অবস্থায় মাথানত করবেন না।” কুণাল আরও বলেন, “আমি যেটা পড়ে শোনালাম, এটাই দলের অবস্থান। আপনাদের বলছি আপনারা যদি ঠিকানা ধরে খোঁজখবর নেন তাহলে আসন বিষয়টি উঠে আসবে।”

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার তরফে নোটিস দেওয়া নিয়ে সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি এই বিষয়ে ওয়াকিবহাল নই। আমরা পলিসি মেকার। কলকাতা পুরসভা থেকে কাকে নোটিস দেওয়া হবে সেটা আমার জানার কথা নয়। আমি ওনার ব্যক্তিগত বিষয়ে বলতে পারবো না। কলকাতা পুরসভার আইনে কি বলা আছে সেটা আমি বললাম। নির্বাচিত প্রতিনিধিরা নীতি নির্ধারণ করেন। সেই নীতিকে কার্যকর করে কর্তৃপক্ষ। তাই এটা আমার এক্তিয়ারের মধ্যে পরে না। কাকে নোটিস দেওয়া হবে সেটা মেয়রের জানার কথাও নয়। আমাকে জানানো হয়নি।”

এদিকে কুণাল ঘোষ দলের অবস্থান পড়ে সাংবাদিকদের শোনালেও তাঁর এই বিষয়ে বক্তব্য জানাতে গিয়ে বলেন, “কার বাড়িতে কি নোটিস যাচ্ছে সেটা নিয়ে একমাত্র যাঁর বাড়ি তিনি এবং তাঁর আইনজীবীই বলতে পারবেন। আমি এটা নিয়ে দলের যা অবস্থান সেটা বলতে পারি, অন্য কিছু নয়।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!