Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৮, ২০২৩

২২ লাখ টাকার গাড়ি সিপিএম-এর সর্বক্ষণের কর্মী শতরূপের ! টাকার উৎস কী ? প্রশ্ন কুণালের

বৈধ কাগজপত্র সহ গাড়ি কিনেছেন, প্রত্যুত্তর সিপিএমের যুব নেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
২২ লাখ টাকার গাড়ি সিপিএম-এর সর্বক্ষণের কর্মী শতরূপের ! টাকার উৎস কী ? প্রশ্ন কুণালের

চিত্র : সংবাদ সংস্থা

সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ মধ্যবিত্ত পরিবারের সন্তান। দলের সর্বক্ষণের কর্মী। তাঁর সততা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিশেষ সূত্রে জানা গেছে, শতরূপ সম্পর্কে কিছু নথি প্রকাশ্যে এনেছেন কুণাল। বলেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কসবা কেন্দ্রের প্রার্থী শতরূপ নির্বাচন কমিশনকে যে তথ্য পেশ করেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে শতরূপের সম্পত্তির আর্থিক পরিমাণ ২ লাখ। সম্প্রতি সিপিএম নেতা ২২ লাখ মূল্যের গাড়ি কিনেছেন। দাম নাকি এক লপ্তে মিটিয়ে দিয়েছেন। গাড়ি কেনার প্রমাণ সামনে এনে টুইটে কুণালের দাবি, সর্বক্ষণের সিপিএম নেতা এত দামী গাড়ি কেনার টাকা কোথায় পেলেন ?

চুপ থাকেননি শতরূপ। প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, গাড়ির টাকার সিংহ ভাগ প্রায় ১৮ লাখ টাকা তাঁর বাবা চেকে পেমেণ্ট করেছিলেন। বাকি ২.৫ লাখ টাকা তাঁর নিজের অ্যাকাউণ্ট থেকে পেমেণ্ট করা হয়েছিল। গাড়ি ক্রয় সংক্রান্ত যাবতীয় নথি প্রকাশ্যে এনে  তিনি জানিয়েছেন, তাঁর পিতা-মাতা স্টিল অথরিটি অফ ইণ্ডিয়া লিমিটেডে দীর্ঘদিন উচ্চপদে কর্মরত ছিলেন। তাই ২২ লাখি গাড়ি তাঁর নামে কেনা বিচিত্র নয়।

দুর্নীতি নিয়ে রাজ্যে বিভিন্ন দলের রসি টানাটানি শুরু হয়েছে। যাঁরা অভিযুক্ত , যাঁদের নিয়ে প্রশ্ন উঠছে রাজনীতিতে , রাজনীতির বাইরে , তাঁদের দল কেন সরাসরি বলছে না, দুর্নীতিগ্রস্তদের দলে জায়গা হবে না ? তথ্য চেপে রাখার কৌশল রাজনীতিতে, সমাজের নানা স্তরে দূষণ ছড়াচ্ছে। এখানে বিশেষ কোনো দলের প্রশ্ন নয়, সব দলকেই সামাজিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। উত্তরবঙ্গে উদয়ন গুহ বামপন্থীদের, এমন কি তাঁর বাবা কমল গুহের দুর্নীতি হীন ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। কমল গুহের নাতি -নাতনি ক্ষুব্ধ। বলেছেন, আমার দাদুর সততা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। বাম আমলে উদয়ন গুহের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছিল। এ ব্যাপারে মুখে কুলুপ এখনকার মন্ত্রী উদয়নের। কাদা ছোঁড়াছুড়ির খেলায় এ বার শতরূপ নিয়েও প্রশ্ন উঠল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!