Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৫, ২০২৬

১৯এ সভা অভিষেকের । উত্তর ২৪ পরগণায় নির্বাচন প্রস্তুতি শুরু তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
১৯এ সভা অভিষেকের । উত্তর ২৪ পরগণায় নির্বাচন প্রস্তুতি শুরু তৃণমূলের

কার্যত ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়ল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক , সাংসদ অভিষেক ব্যানার্জির উত্তর ২৪ পরগনার জেলা সফর ঘিরে তুমুল ব্যস্ততা। আগামি ১৯ জানুয়ারি বারাসত কাছারি ময়দানে অভিষেক ব্যানার্জি জনসভা করবেন বারাসতের কাছারি ময়দানে।

আজ বসিরহাট উত্তর বিধানসভায় অভিষেকের জনসভা সফল করতে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক, বসিরহাট উত্তর বিধানসভা চেয়ারম্যান এটিএম আবদুল্লা রনি , বিধায়ক রফিকুল ইসলাম, জেলা তৃণমূল নেতা  সুরজিৎ মিত্র, এসকেন্দার গাজি, শমীক রায় অধিকারি প্রমুখ। মাটিয়ায় এদিন প্রস্তুতি সভায় অভিষেক ব্যানার্জির বারাসতে জনসভাকে সফল করতে বসিরহাটে সব কটি বিধানসভায় কর্মীদের নেমে পড়তে হবে বলে নির্দেশ দেন জেলা নেতৃত্ব।

১৯ জানুয়ারি অভিষেকের সভায় ২ লক্ষের বেশি মানুষের জমায়েত করতে বদ্ধপরিকর তৃণমূল। তার আগে সব কটি বিধানসভা প্রস্তুতি সভা করবে তৃণমূল। সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘‌বিজেপির কাজই হল ধর্মীয় উন্মাদনা তৈরি করা। ধর্মীয়ে মেরুকরণ আর বিভাজনের রাজনীতিই তাদের সম্বল। ওদের হাতে আজ দেশ দেউলিয়া। নোট বন্দী থেকে শুরু করে এখন অপরিকল্পিত এসআইআর জনজীবনকে নাজেহাল করে তুলেছে।’‌ পার্থ বলেন, এতবড় বাংলা এবং বাঙালি বিদ্বেষী দল আগে কখনও কেন্দ্রে ক্ষমতায় আসেনি।  তিনি বলেন, ‘ বিজেপির এই ভ্রান্ত নীতির ও পদক্ষেপের বিরুদ্ধে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি একমাত্র লড়াই করে চলেছেন। ‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বাংলার আবেগ অভিষেক ব্যানার্জির উন্নয়ণ পরিকল্পনা হাতিয়ার করে ২৬ আবার তৃণমূল সরকারে আসবে।’‌ অভিষেকের সভাকে কেন্দ্র করে তৃণমূল ছাব্বিশের প্রচারে নেমে পড়ল উত্তর ২৪ পরগনায়। তৃণমূলের জেলা নেতৃত্ব অভিষেকের জনসভায় বারাসতে ২ লক্ষের বেশি মানুষের সমাবেশ করতে বদ্ধপরিকর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!