- দে । শ
- নভেম্বর ৪, ২০২৪
উপনির্বাচনে হাড়োয়ায় তৃণমূল প্রার্থী প্রচার শুরু
উপনির্বাচনে হাড়োয়ায় তৃণমূল প্রার্থী প্রচারে ঝাঁপালো তৃণমূল। দেওয়াল লিখন, পাড়ায় পাড়ায় কর্মী সভা, প্রার্থী পরিচিতিতে পুরোপুরি নেমে পড়েছে তৃণমূল। হাড়োয়ার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সমর্থনে হাড়োয়া এককাট্টা। রবিউলের সমর্থনে দেওয়াল লেখা হয়েছে প্রচুর। ব্লক সভাপতি সফিক আহমেদ মাদার বলেন, ‘আমরা শেখ হাজি নুরুল ইসলামের অভাব সব সময় বোধ করছি। তিনি হাড়োয়ার মানুষের আপনজন হয়ে গেছিলেন। তাণর ছেলে সেই জায়গা পুরণ করবে এই আমাদের বিশ্বাস। উপনির্বাচনে জয় নিয়ে আমাদের কোন সংশয় নেই।’ তৃণমূলের কৃষক সংগঠন কিষান ও খেতমজদুর তৃণমূল কংগ্রেস কমিটির বসিরহাট জেলা সভাপতি তরিকুল আলম বাপি বলেন, ‘কৃষক ও খেত মজদুর কমিটি সহ দলের সমস্ত শাখা সংগঠন নেমে পড়েছে উপনির্বাচনে দলের প্রার্থীর সমর্থনে প্রচারে।’ তরিকুল বলেন, ‘হাজি নুরুল ইসলাম ২ বার বিধায়ক হয়ে হাড়োয়ার যে উন্নয়ন করেছেন তাতে হাড়োয়ার মানুষ কৃতজ্ঞ। তার সুযোগ্য পুত্র রবিউল ইসলামকে আলাদা করে পরিচিত হতে হচ্ছেনা।’ তিনি বলেন, ‘গত লোকসভায় হাড়োয়া বিধানসভাতে হাজি নুরুল ইসলাম ১ লক্ষ ১১ হাজার ১২১ ভোটে জিতেছিলেন। উপনির্বাচনে মার্জিন আরও বাড়বে।’ তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম বলেন, প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। বাবার কিছু অসমাপ্ত কাজ রয়েছে হাড়োয়ার উন্নয়নে । জেতার পর সেই কাজকেই আগ্রধিকার দেওয়া হবে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে। অন্যদিকে উপনির্বাচনের আগেই হাড়োয়ায় বিজেপি–আইএসএফে ব্যাপক ভাঙন শুরু হয়েছে । আসনটি আই এসএফকে ছেড়ে দেওয়ায় বামেদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
❤ Support Us





