Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১০, ২০২৬

তৃণমূলের মহিলা শাখার বর্ণাঢ্য সভা বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের মহিলা শাখার বর্ণাঢ্য সভা বসিরহাটে

রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ব্যঙ্ক অ্যাকাউন্টে বাড়তি ৫০০ টাকা ঢোকায় খুশি গ্রামবাংলার মহিলারা। তারা পাড়ায় পাড়ায় উৎসবে মেতেছেন। বসিরহাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব কর্মসূচি পালন করলেন বসিরহাট পুর এলাকার মহিলারা।

পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে বকুলতলা স্কুল মাঠে মহিলারা লালপাড় শাড়ি পরে, বসিরহাটের ঐতিহ্যবাহী গামছায় সজ্জিত হয়ে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে শামিল কয়েক’‌শ মহিলা। উপস্থিত ছিলেন, বসিরহাটের প্রাক্তন পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরি, রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা শুভ্রা ঘোষ বসু সহ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, টাউন তৃণমূলের সভাপতি রানা দাস প্রমুখ। মহিলা নেত্রী শুভ্রা ঘোষ বসু বলেন, মাস গেলে ১৫০০ এবং ১৭০০ টাকা পেয়ে মহিলাদের স্বনির্ভরতার পথ আরও সুগম হয়েছে। মহিলাদের আত্মনির্ভরতা অর্জনের মমতা ব্যানার্জির এই প্রকল্পের সুবিধা বিজেপি সহ বিরোধী দলের সমর্থক পরিবারও পাচ্ছেন। ফলে আগামী বিধানসভায় বাংলার মা বোনেরা মমতা ব্যানার্জিকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে দেবেন। এদিন শাঁখ উলু, আবিরে গোটা অনুষ্ঠান চত্বর রঙিন হয়ে ওঠে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!