- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৯, ২০২৬
ভোটের মুখে হাড়োয়ায় তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে আসতে শুরু করেছে। সেই আবহেই উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত ঝুজুরগাছা গ্রামে এক তৃণমূল কর্মীর দুই হাতের কব্জি কেটে, একটা পা ভেঙে নৃশংস খুনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত এখানকার ১৭৮ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। মৃতের দাদার মতিউল গাজী অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে তাঁর ভাইকে মরতে হল। এর আগেও তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল। দোষীদের শাস্তির দাবিতে সরব পরিবার ও তৃণমূলের একটি অংশ। বুধবার রাত ৯টার পর থেকে মশিউর গাজী নিখোঁজ ছিল। তাঁর দোকান থেকে তাঁকে ডেকে নিয়ে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ।
বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তার ধারে এক রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে মৃতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাড়োয়া হাসপাতালে নিয়ে যায় এবং পরিচয় জানার চেষ্টা শুরু করে। পরে জানা যায়, মৃতের নাম মশিউর গাজি (৩৫)। তিনি হাড়োয়ার গাংনিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল কর্মী ছিলেন। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তাঁকে।
মৃতের দাদা মোতালেব গাজি জানান, ‘দেহের অবস্থা খুবই খারাপ ছিল। অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে মারা হয়েছে আমার ভাইকে। সে তৃণমূল করত, শত্রু তো অবশ্যই আছে। আমরা সঠিক বিচার চাই।’ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলের কাছাকাছি কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদি চলছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরণের রাজনৈতিকভাবে পক্ষপাতিত্ব ছাড়াই তদন্ত চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়।
❤ Support Us






