- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১, ২০২৪
সন্দেশখালিতে তৃণমূল কর্মী খুন । ছোট কলাগাছি নদী থেকে দেহ উদ্ধার । এলাকায় ব্যাপক চাঞ্চল্য
নদী থেকে উদ্ধার তৃণমূল যুব কর্মীর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালির বেড়মজুর বাগদিপাড়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত তৃণমূল কর্মীর নাম হাফিজুল মোল্লা (৩২)। ছোট কলাগাছি নদী ধারে একটি গাছের শেকড়ে তার দেহ আটকে ছিল। স্থানীয় মানু্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবার এবং তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতীরা হাফিজুলকে খুন করে নদীতে ফেলে দিয়েছে। সেই জানুয়ারি মাস থেকে সন্দেশখালি একের পর এক ঘটনায় সংবাদের শিরোনামে। রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে কখনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে, কখনও নানা মিথ্যা নাটক সাজিয়ে সন্দেশখালিকে ভোটের আগে উত্তপ্ত করে তুলেছিল বিজেপি। অভিযোগ কোন কিছুতে সুবিধা করতে না পেরে বিজেপি এবার খুনোখুনির রাস্তা বেছে নিল। নিহত হাফিজুল মোল্লার বাড়ি সন্দেশখালি থানার বেড়মজুর ২ পঞ্চায়েতের রামপুর বাগদি পাড়ায়। এলাকার যুব তৃণমূলের সক্রীয় কর্মী। রবিবার রাতে এলাকার সক্রীয় বিজেপি কর্মী পিন্টু মন্ডল হাফিজুলকে ডেকে নিয়ে যায়। তাকে পিন্টুর বাইকে চেপে ঘুরতে দেখা গেছে। তারপর রাতে আর বাড়ি ফেরেননি হাফিজুল।
সোমবার সকালে সন্দেশখালি থানার ছোট কলাগাছি নদী থেকে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। বছর ৩২ এর হাফিজুল মোল্লা রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ ছিল বলে পুলিশকে জানিয়েছে তার পরিবার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাফিজুল বাড়ি বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাগদী পাড়ার কাছে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পনা করে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি কর্মী পিন্টু মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহত হাফিজুলের পরিবার। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো অভিযোগ করেন, বেড়মজুরে তৃণমূলের সক্রীয় কর্মী হাফিজুল। লোকসভা নির্বাচনে এলাকায় দলের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে। এবং তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচারের বিরুদ্দে বরাবর সোচ্চার ছিল। সে কারণেই তাকে পরিকল্পনা করেই খুন করেছে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা। তিনি বলেন, বসিরহাট লোকসভায় ভোটে হারার পরেও সন্দেশখালির অশান্তি জিইয়ে রাখতে বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুকুমার বলেন, আগের দিন বিজেপির পিন্টু মন্ডল হাফিজুলকে ডেকে নিয়ে যায়। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক এটাই আমাদের দাবি। যদিও বিজেপি এই ঘটনার দায় অস্বীকার করেছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, সন্দেশখালিতে বিজেপি পরিকল্পনা করে অশান্তি জিইয়ে রাখতে চাইছে। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে উঠে পড়ে লেগেছে।
❤ Support Us






