- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
যুদ্ধ ইতি টানতে, ‘প্রয়োজনে’ জেলেনস্কির আলোচনায় রাজি পুতিন ।বার্তা ক্রিমলিনের । এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির
ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন, ক্রিমলিনের তরফে জানানো হলো এমনটাই । সৌদি আরবে রুশ-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির রফাসূত্র খুঁজতে আলোচনায় বসেছিল রুশ এবং মার্কিন কূটনীতিকরা । তারপরই ক্রিমলিনের তরফে বলা হল যুদ্ধ রোধে প্রয়োজনে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি পুতিন ।
যদিও রুশ ইউক্রেন যুদ্ধ বিরতিকেই আলোচনায় আগ্রাধিকার দিয়ে, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বৈঠকে বসলেও আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে । এই বৈষম্যমূলক আচরণে উষ্মা প্রকাশ করেন জেলেনস্কি । এবিষয়ে তাঁর স্পষ্ট বার্তা, ‘আমাদের অনুপস্থিতিতে, আমাদের বিষয়ে আলোচনা বা কোনো সিদ্ধান্তগ্রহনকে কোনোভাবেই সমর্থন বা স্বীকৃতি দেবে না কিয়েভ ।’ যুদ্ধ বিরতি চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি, কিন্তু সৌদির বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোয় চটেছেন তিনি । এবিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘একটি সার্বভৌম দেশ হিসেবে আমরা আমাদের স্বার্থহীন কোনো চুক্তি মেনে নিতে পারব না । ‘
দিন কয়েকের মধ্যেই সৌদি সফরের সম্ভাবনা রয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্টের । তবে তার আগেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছে রুশ এবং মার্কিন কূটনীতিকরা । যদিও জেলেনেস্কির সাম্প্রতিক সফর প্রসঙ্গে তাঁর মুখমাত্র সেরগি নেকিফরভ জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট সৌদিতে মার্কিন অথবা রুশ, কোনো প্রতিনিধির সঙ্গেই কোনো বৈঠক করবেন না । তুরস্ক এবং আমিরশাহি সফরের মাঝে সৌদিতে এটি প্রেসিডেন্টের সস্ত্রীক সৌজন্য সফর মাত্র । ইতিমধ্যেই তুলস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ।আমিরশাহী ছুঁয়ে সোমবারই তুরস্কে পৌঁছে গেছেন সস্ত্রীক জেলেনস্কি । আজ বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রপ্রধানের সঙ্গে । তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকে মূলত যুদ্ধে অস্ত্র সহায়তা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে । ২০২২ থেকে এই নিয়ে তুরস্কে তৃতীয়বার গেলেন জেলেনস্কি । তুরস্ক ন্যাটো শক্তিজোটের অংশ ।
রাশিয়া নিয়ে ওয়াশিংটনের হঠাৎ নীতিবদল এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় । বিশেষত ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো শক্তিজোটের দেশগুলির এবিষয়ে খানিকটা উৎকন্ঠায় । ট্রাম্পের হস্তক্ষেপে শেষ পর্যন্ত যদি পুতিন এবং জেলেনেস্কি উভয় পক্ষই রাজি হয় তবে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব হবে সুগভীর । এরমধ্যেই রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট এবং পুতিনের বৈঠকের সম্ভাবনার কথা জানা যাচ্ছে । পারস্পরিক বিবাদ মিটিয়ে দুই দেশ দদ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে ইচ্ছুক, এমনি ইঙ্গিত মিলছে ওয়াশিংটন থেকে ।
এরকম এক মুহূর্তে, তিন বছর ব্যাপী যু্দ্ধে বিরতি টানতে জেলেনেস্কির সঙ্গে বৈঠকে বসার বিষয়ে পুতিনের সমঝোতা বার্তা ইঙ্গিতবাহী । যুদ্ধে প্রাণনাশ, ধ্বংসযোগ্য যেমন সরাসরি প্রভাব ফেলেছে সংশ্লিষ্ট দুদেশে, তেমনি এই অশান্তি বিশ্ব অর্থনীতিকেও দুর্বল করছে । বিবাদরত দুই দেশকে আলোচনার মাধ্যমে রফাসূত্র খোঁজার বিষয়ে একদিকে যেমন সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে পুতিন এবং জেলেনেস্কিকে বার্তা দিয়েছেন একাধিকবার ।
যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ান অর্থনীতিও, সেদেশেও মানুষও দীর্ঘকালীন এই ধ্বংসযোগ্যের ইতি চাইছেন। জনমতকে মান্যতা দিয়ে ক্রিমলিনও যুদ্ধ থামাতে সদিচ্ছা প্রকাশ করেছে। তবে যুদ্ধবিরতির এই আলোচনায় ইউরোপীয় দেশগুলো কিংবা ন্যাটোর হস্তক্ষেপ বরদাস্ত নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে পুতিন প্রশাসন। এবিষয়ে তাদের বক্তব্য, পরোক্ষে ন্যাটোই যুদ্ধকে দীর্ঘায়িত করার বিষয়ে ইন্ধন জোগাচ্ছে। পাশপাশি রাশিয়া সংলগ্ন বিভিন্ন দেশে ন্যাটো বাহিনী এবং যুদ্ধ সরঞ্জাম অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও ক্রিমলিন শর্ত আরোপ করেছে।
❤ Support Us








