Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৬, ২০২৫

পদবি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে আদিবাসী বিক্ষোভ সন্দেশখালিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
পদবি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে আদিবাসী বিক্ষোভ সন্দেশখালিতে

পদবী নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে পথে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পদবী নিয়ে গন্ডগোল ঝামেলা পাকাচ্ছে স্বার্থান্বেষী আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও তাদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে সন্দেশখালি ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক, ন্যাজাট থানার পুলিশ আধিকারিক ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দেওয়া হল। সংগঠনের দাবি, সম্প্রতি সন্দেশখালি এক নম্বর ব্লকের বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সন্দেশখালি এক নম্বর ও দুই নম্বর ব্লকের শান্তিপ্রিয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পদবি নিয়ে বিতর্ক তৈরি করেছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে গন্ডগোল ঝামেলা পাকানোর চেষ্টা চালাচ্ছে। তাই এই চক্রান্তকারীদের ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আইনত করা ব্যবস্থা নিতে হবে এমনটাই দাবি তুলে এদিন তারা ডেপুটেশন জমা দেন। স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানা সংলগ্ন এলাকায় তারা প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেন।

ন্যাজাট বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভা করেন। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, আদিবাসী উন্নয়ন সমিতির কর্মকর্তা অশ্বিনী মাহাতো, মানস মাহাতো । বিক্ষোভে এলাকার কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ শামিল হন। এদিন তারা হাতে হাতে ফেসটুন ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন। এই প্রসঙ্গে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘এলাকার বেশ কিছু লোক আদিবাসীদের পদবি নিয়ে আদিবাসীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শান্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করছে। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ ডেপুটেশন জমা দেওয়া হলো, প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের দাবি পূরণ করার জন্য’।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!