- এই মুহূর্তে বি। দে । শ
- ডিসেম্বর ১১, ২০২৫
বিদেশি প্রতিভা ধরে রাখতে ১০ লক্ষ ডলারের গোল্ড কার্ড ফাস্ট ট্র্যাক ভিসা চালু করলেন ট্রাম্প
বেশ কিছুদিনে আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ড কার্ড’ ভিসা প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেছিলেন। ‘গোল্ড কার্ড’ ভিসা দ্রুত পাওয়া যাবে। তবে তার জন্য আবেদনকারী ব্যক্তিকে ১০ লক্ষ ডলার এবং কোম্পানিগুলিকে ২০ লক্ষ ডলার খরচ করতে হবে। ট্রাম্পের এই পরিকল্পনার লক্ষ্য হল বিদেশি প্রতিভাদের একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধরে রাখার প্রয়াস, অন্যদিকে কোটি কোটি ডলার আয়। অবশেষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি মতো গোল্ড কার্ড অভিবাসন পরিকল্পনাটি চালু করেছেন। তিনি এটিকে দ্রুত ট্র্যাক ভিসা ব্যবস্থা হিসাবে উপস্থাপন করেছেন।
এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এই ‘গোল্ড কার্ড’ কর্মসূচিকে অনেকটা গ্রিন কার্ডের মতো বর্ণনা করেছেন। তবে ‘গোল্ড কার্ড’–এর বিশাল সুবিধা রয়েছে। তিনি মার্কিন ব্যবসায়ীদের বলেছেন যে, এই ‘গোল্ড কার্ড’ আমেরিকান সংস্থাগুলির জন্য বছরের পর বছর ধরে চলে আসা নিয়োগ সংকটের সমাধান করবে। ট্রাম্প বলেন, ‘আমার এবং দেশের জন্য খুবই উত্তেজনাপূর্ণ ঘটনা। আমরা সবেমাত্র ট্রাম্প গোল্ড কার্ড চালু করেছি। নতুন ওয়েবসাইটটি কয়েক মিনিটের মধ্যেই আবেদন গ্রহণ শুরু করবে।’
ট্রাম্প আরও বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য ব্যক্তিদের ১০ লক্ষ ডলার দিতে হবে। অন্যদিকে, কোম্পানিগুলিকে বিদেশি প্রতিভাদের ধরে রাখা নিশ্চিত করার জন্য ২০ লক্ষ ডলার দিতে হবে। বর্তমানে ভারত, চীন বা ইউরোপে ফিরে যাওয় অনেক দক্ষ স্নাতক এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারবেন বলেও ট্রাম্প জানান। তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ব্যবসায়ী নেতা হিসেবে উল্লেখ করে দাবি করেন, টিম কুকই তাঁকে আমাকে এই পদ্ধতিটি ঠিক করার জন্য সবচেয়ে বেশি চাপ দিয়েছিলেন। ট্রাম্প বলেন যে,‘কুক আমাকে বলেছিলেন, ভিসা অনিশ্চয়তার কারণে কোম্পানিগুলি সেরা প্রতিভাদের হারাচ্ছে।’ ট্রাম্পের দাবি, এই কর্মসূচি মার্কিন কোষাগারের জন্য লক্ষ লক্ষ বিলিয়ন ডলার রাজস্ব আয় করবে।
বুধবার বিকেল থেকে হোয়াইট হাউস অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গোল্ড কার্ডটি মার্কিন কোম্পানিগুলিকে বিদেশি শিক্ষার্থীদের নিয়োগে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। যদিও ফেডারেল কর্মকর্তারা একই সঙ্গে কিছু কলেজকে বিদেশি ছাত্র ভর্তি কমাতে চাপ দিচ্ছেন। কঠোর অভিবাসন ব্যবস্থার কারণে এই বছর নতুন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ইতিমধ্যেই তীব্রভাবে হ্রাস পেয়েছে।
❤ Support Us






