- দে । শ
- এপ্রিল ২৭, ২০২৩
ভোটের মুখে প্রবল চাপ। এরদোগান হঠাৎ অসুস্থ? চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রাম
ভোটের প্রচারসভায় ভাষণ দিতে গিয়ে আচমকা ক্লান্ত হয়ে পড়লেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তআইয়ইপ এরদোগান। ছুটে এলেন চিকিৎসকরা। সব রকমের পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল, রক্তচাপ স্বাভাবিক।হৃদয় জনিত কোনো সমস্যাও নেই।
১৪ মে সে দেশে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট।এর দুসপ্তাহ পরে প্রেসিডেন্ট ভোট। এরদোগানের জাস্টিস পার্টি প্রবল বিরোধিতার সম্মুখীন। হাওয়া বড্ড এলোমেলো। এরদোগানের দলকে ৬দলীয় জোটের বিরুদ্ধে লড়তে হবে। বিরোধী নেতা কেমাল কুচদারলু শক্তিশালী নেতা। জনসমর্থন ব্যাপক। তাঁর প্রচারের চাপেই কি চিন্তিত ৬৯ বছরের পোড়খাওয়া এরদোগান ? ক্লান্ত মানসিকতাই তবে অসুস্থতার লক্ষণ?
বৃহস্পতিবার চিকিৎসকরা বলছেন, উদ্বেগের কারণ নেই। প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ। আপাতত বাড়িতে তাঁকে বিশ্রাম নিতে হবে।
❤ Support Us





