Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২১, ২০২৫

অষ্টম শ্রেণীর ‌ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

আরম্ভ ওয়েব ডেস্ক
অষ্টম শ্রেণীর ‌ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

আর জি কর কান্ডে খুন ও ধর্ষণের অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদন্ডের সাজা ঘোষণার দিনই নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির শিকার গৃহ শিক্ষকেক হাতে। পড়তে গিয়ে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। প্রতিবেশী এক নাবালিকাকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল গৃহ শিক্ষককে ।

সোমবারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বড় বাঁকড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গৃহ শিক্ষকের নাম সঞ্জীব বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে গৃহ শিক্ষকের বাড়িতে পড়তে যায় অষ্টম শ্রেণীর ছাত্রী। সেই সময় ওই বাড়িতে আর কেউ ছিল না। একা পেয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায় সঞ্জীব। বাড়িতে ফিরে মেয়কে কান্নাকাটি করছে দেখে বাবা মা কী হয়েছে কথা জানতে চান। তখন ওই ছাত্রী সব কথা খুলে বলে। মেয়েটির পরিবারের তরফে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সোমবার রাতেই ওই গৃহশিক্ষক সঞ্জীব বিশ্বাসকে গ্রেপ্তার করে। আজ , মঙ্গলবার ওই গৃহশিক্ষককে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৬ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। এদিন আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত গৃহশিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!