Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৬, ২০২৩

হ্যাকারদের কবলে টুইটার,তথ্য চুরি হতে পারে ২০ কোটি ব্যবহারকারীর জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আরম্ভ ওয়েব ডেস্ক
হ্যাকারদের কবলে টুইটার,তথ্য চুরি হতে পারে ২০ কোটি ব্যবহারকারীর জানাচ্ছেন বিশেষজ্ঞরা

বিপদে পড়তে চলেছেন টুইটার ব্যবহারকারীরা। অনলাইনেই বিক্রি হতে চলেছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে নীরবই  রইল  টুইটার কর্তৃপক্ষ।

হ্যাকিং-এর কবলে টুইটার। সংবাদ সূত্রে খবর, তথ্য চুরি গেল প্রায় ২০ কোটি টুইটার ব্যবহারকারীর। ব্যবহারকারীদের ইমেল অ্যাড্রেস চুরি করে অনলাইন হ্যাকিং ফোরামে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন অনলাইন সিকিউরিটি গবেষকরা। তাঁদের মতে, এর ফলে হ্যাক হতে পারে বহু মানুষের ইমেল। সেখান থেকে ব্যাঙ্কের আকাউণ্ট সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাকারদের হাতে গেলে টাকা পয়সা চুরি যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্মের সহ প্রতিষ্ঠাতা অ্যালান গল জানাচ্ছেন, টুইটারের এই বিপর্যয়ের কারণে বহু ব্যবহারকারীর গোপন তথ্য চুরি হতে পারে। ফলে বড় আর্থিক বিপদে পড়তে চলেছেন অসংখ্য মানুষ। যদিও টুইটার কর্তৃপক্ষ এ ব্যাপারে তাঁদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারা এই হ্যাকিং করেছে কিভাবে করেছে সে ব্যাপারেও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টুইটারের এই হ্যাক হয়ে যাওয়া এই প্রথম নয়। এর আগে কমপক্ষে ৪০ কোটি টুইটার ব্যবহারকারীদের ইমেল অ্যাড্রেস ও ফোন নম্বর চুরি হয়ে গিয়েছিল। সে বারও কারা এই অপরাধের সাথে যুক্ত ছিল তা জানা যায়নি। বার বার এই একই ঘটনায় স্বাভাবিক কারণেই অভিযোগের কাঠগড়ায় টুইটার কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!