- দে । শ
- অক্টোবর ১৮, ২০২৫
১৫০ গভীর খাদে গাড়ি, পাহাড়ে দুর্ঘটনায় নিহত দুই
বৃষ্টি আর বন্যার বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল উত্তরবঙ্গ । ফের পাহাড়মুখী হচ্ছিলেন পর্যটকরা । এরমধ্যেই শনিবার সকালেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা । দার্জিলিং থেকে নাকশালবাড়ি যাওয়ার পথে ১৫০ ফুট খাদে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের । গুরুতর আহত আর তিনজনের চিকিৎসা চলছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে ।
শনিবার সকালে একটি ভাড়া গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ি যাচ্ছিলেন পাঁচ তরুণ । তারা প্রত্যেকেই নকশাল বাড়ির বাসিন্দা । কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় সংবাদমাধ্যমে দুর্ঘটনা সম্বন্ধে জানিয়েছেন, পাঙ্খাবাড়ির কাছে বাঁক নেওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি । অনিয়ন্ত্রিত গতিই দূর্ঘটনার কারন কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । পুলিশ সূত্রে খবর নিহত দুই তরুণ নকশালবাড়ি ব্লকের ফুটানিমোড় এবং কোটিয়া জোতের বাসিন্দা । আহত তিনজন রথখোলা এবং কোটিয়াজোতে থাকতেন । শুক্রবার মাঝরাতে গাড়িতে, পাহাড়ে ঘুরতে বেড়িয়েছিলেন ওই পাঁচ জন । ফিরতি পথেই ঘটে দুর্ঘটনা ।
বিপর্যস্ত উত্তরবঙ্গে নিজে উপস্থিত থেকে ত্রাণ বিলি এবং উত্তরবঙ্গকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সমস্ত প্রশাসনিক পদক্ষেপের তত্ত্বাবধান করেছেন তিনি ।
❤ Support Us





